জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তাড়াইলে ৩ লাখ ৬০ হাজার টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

রুহুল আমিন, তাড়াইল উপজেলা প্রতিনিধি:

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকার (৫৩শ' মিটার) নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বাঘাইন বিল ও আমাইল বিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত ও তাড়াইল থানা পুলিশ। এসময় সরকারি কাজে বাধা দেয়ায় দু'জনকে গ্রেপ্তার করা হয় এবং দণ্ডবিধি ১৮৬ ধারা অনুযায়ী ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা হলেন, দিগদাইড় গ্রামের আবু বকরের ছেলে আবু রায়হান ও একই গ্রামের রতন মিয়ার ছেলে লাদেন মিয়া।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে মা মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধির সুযোগ সৃষ্টির জন্য উপজেলার দিগদাইড় ইউনিয়নের বাঘাইন বিল ও আমাইল বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৫ টি রিং জাল, দৈর্ঘ্য ১৮শ' মিটার যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। কারেন্ট জাল ৩২ টি, দৈর্ঘ্য ৩২শ' মিটার যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, দুইটি কোনা বের জাল, দৈর্ঘ্য ১ হাজার মিটার যার আনুমানিক  মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা ও পাটি বের জাল ২ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো বিলের পাশে খোলা জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর উপস্তিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত বলেন, দিগদাইড় ইউনিয়নের বাঘাইন বিল ও আমাইল বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর উপস্তিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সরকারি কাজে বাধা প্রদান করায় দু'জনকে গ্রেপ্তার করা হয় এবং দণ্ডবিধি ১৮৬ ধারা অনুযায়ী ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Tag
আরও খবর


তাড়াইলে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ

৭৫৭ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে




তাড়াইলে ভয়াবহ আগুনে ১০ লাখ টাকার ক্ষতি

৮০২ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে



তাড়াইলে আবার শতক ছাড়াল পেঁয়াজের কেজি

৮০৬ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে