নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোদাগাড়ী উপজেলা নির্বাচনে জাহাঙ্গীরের উপরেই ভোটারের আস্থা

গোদাগাড়ী উপজেলা নির্বাচনে জাহাঙ্গীরের উপরেই ভোটারের আস্থা


 

আসন্ন উপজেলা পরিষদ ভোটে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের উপরেই আস্থা রাখতে চান ভোটারেরা। কারন বিগত ২০১৯ সালে দলীয় প্রতীক নৌকা নিয়ে এ উপজেলাতে প্রথমবারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। আর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর মাধ্যমে উপজেলাজুড়ে ব্যাপক উন্নয়ন করেন এই উদীয়মান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। 


ফলে এই নির্বাচনেও ভোটারেরা এলাকার বাকি উন্নয়ন ত্বরান্বিত করে নিতে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের  উপরেই জোরাল ভাবে ভুমিকা রাখছেন। এতে করে গোদাগাড়ীতে আবারো জাহাঙ্গীর আলমের বিজয় এক প্রকার নিশ্চিত বলে এই উপজেলার তৃণমূলের ভোটারেরা জানান।



জানা গেছে, বিগত ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মত জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। জাহাঙ্গীর আলম তার নিজ এলাকায় ভোটারদের যে সব প্রতিশ্রুতি দিয়েছিলের তার বেশির ভাগই পুরন করেছেন। যার কারনে ভোটারেরা আবারো পুনরায় তাকেই নির্বাচিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কারন অন্য কাউকে বিজয়ী করলে উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাবে এমন আওয়াজ ভোটের মাঠে বিরাজমান।



গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের ভোটার জব্বার, মাহাবুর,মালেকসহ একাধিক ব্যক্তিরা জানান, বিগত ২০১৯ সালের নির্বাচনে জাহাঙ্গীর আলম ভোটারদের পরিষ্কার ভাবে বলেছিল আমি নির্বাচিত হলে উপজেলা পরিষদ হবে জনগণের।তিনি সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে এলাকায় প্রচুর উন্নয়ন করেছেন। বিগত সময়ে অনেক নামি দামি চেয়ারম্যান ছিলেন। কিন্তু কেউ সাধারণ মানুষের পাশে দাঁড়াই নি।


উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার বাকি উন্নয়ন কাজ সমাপ্ত করার জন্য ভোটারেরা আমাকে ভোট দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমার বিশ্বাস তারা আমাকে ভোট দিয়ে পুনরায় বিজয়ী করবেন।

Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে