নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তানোরে অপরাধ কমেছে ওসি আব্দুর রহিমের তৎপরতায়


"পুলিশ জনতা জনতাই পুলিশ" এই শ্লোগানকে বাস্তবমুখী রূপ দিয়েছে তানোর থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম। বিশেষ করে তানোর পৌরসভার নয়টি ওয়ার্ডে ব্যাপক হারে কমেছে অপরাধ মূলক কর্মকান্ড। 

তানোর থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিমের নেতৃত্বে অপরাধ দমনে বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে কমেছে অনেকটা অপরাধ মূলক কর্মকান্ড। ফলে পৌরবাসীর মধ্যে ব্যাপক স্বস্তি মিলেছে। এখন আর পৌরবাসীকে চুরি ডাকাতি ছিন্তায় রাহাজানির ভয়ে আতঙ্কে থাকতে হয়না। 


জানা গেছে, তানোর থানার চৌকস পুলিশ কর্মকর্তা ওসি আব্দুর রহিমের নেতৃত্বে প্রতিনিয়ত বিট পুলিশিং কমিটির মাধ্যমে একেক দিন একেক ওয়ার্ডের জনসাধারণ কে সঙ্গে নিয়ে বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে জনসাধারণকে দুরে থাকতে ও সচেতন করতে বিট পুলিশিং সভা সমাবেশ অব্যাহত রেখে কাজ করে চলেছেন। 


এতে করে ওসি আব্দুর রহিমের এমন উদ্যোগে সুফল পাওয়ায় ওসি আব্দুর রহিমকে সাধুবাদ জানাচ্ছেন তানোর পৌরসভার জনসাধারণগন। সেই সাথে পুলিশের এমন অপরাধ বিরোধী কর্মকান্ড দেশজুড়ে ছড়িয়ে দেয়ার জন্যেও আহবান জানান জনসাধারণ গন। 


তানোর পৌর এলাকার বেশকিছু জনসাধারণ মানুষ জানান, বিট পুলিশিং সভার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন ঘটেছে তানোর পৌরসভার। বিশেষ করে বিট পুলিশিং কমিটির মাধ্যমে কমেছে মাদকের ভয়াবহতা,পাশাপাশি কমেছে সাধারণ অপরাধ মূলক কর্মকান্ড, পারিবারিক দ্বন্দ্ব বিবাদ,ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে পূণ্য বিক্রি। কেউ বেশি মুনাফার জন্য যেন নকল পূণ্য সরবরাহ না করে সেজন্য বাজার হাটে দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। এমনকি আইনের চোখ ফাঁকি দিয়ে কোন অসাধু ব্যবসায়ী-অপরাধ মূলক কাজে সম্পৃক্ত হচ্ছে কিনা তা প্রতিনিয়ত বিট পুলিশিং কমিটির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। 


তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, পুলিশের চাকরি নিয়েছি দেশ ও দেশের জনসাধারণের জানমান রক্ষা করার শপথ নিয়ে। জনসাধারণের নিরাপত্তা দিতে আমরা সর্বদা নিজের জীবন ঝুঁকিতে ফেলে সাধারণ মানুষকে সেবা দিতে ছুটে চলি। কিন্তু অপরাধ দমনে শুধু পুলিশ নয় পাশাপাশি জনসাধারণকেও নিজ নিজ গ্রামের পাড়া মহল্লায় পুলিশের সাথে সহযোগিতা করে প্রতিরোধ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। তবেই খুব সহজে এ সমাজ থেকে অপরাধ মূলক কর্মকান্ড দূর হবে। সেই জন্য নিজ নিজ উদ্যোগে পুলিশের পাশাপাশি জনসাধারণকে এগিয়ে আসার জন্য আহবান জানান ওসি আব্দুর রহিম।

 


Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে