নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোদাগাড়ীতে মাছ চুরির মামলায় পৌর বিএনপির সম্পাদক কারাগারে

গোদাগাড়ীতে মাছ চুরির মামলায় পৌর বিএনপির সম্পাদক কারাগারে


তানোর প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে দলবদ্ধ হয়ে লীজ কৃত পুকুরের মাছ চুরির মামলায় পুলিশের হাতে গ্রেফতার বিএনপির সম্পাদকসহ দুইজন কারাগারে। গ্রেফতারকৃতরা হলো, কাঁকন হাট পৌরসভার ব্রাক্ষন গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র কাঁকন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান(৪২) ও তার বড়ভাই ইসমাইল হক(৫৮)। লীজকৃত পুকুরের মাছ চুরির এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,চলতি মাসের (১৭জানুয়ারী) শনিবার গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নে। মাছ চুরির ঘটনায় পুকুর মালিক বাদী হয়ে মামলা দায়ের করায় বিশেষ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেন কাঁকন হাট পুলিশ তদন্ত কেন্দ্র। 


ঘটনা ও অভিযোগ সূত্রে জানা গেছে, দামকুড়া থানার মধুপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের পুত্র হাফিজুর রহমান রাজপাড়া থানার কেশবপুর পাড়ার মৃত এরফান আলীর পুত্র সামসুজ্জোহার কাছে থেকে গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের ইয়াজপুর মৌজায় অবস্থিত ৭.২১৬৪ একরের একটি পুকুর তিন বছরের জন্য লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন। কিন্তু চলতি মাসের(১৭জানুয়ারী) শনিবার গভীর রাতে কাঁকন পৌর বিএনপির সম্পাদক হাবিবুর রহমান ও তার বড়ভাই ইসমাইল হক দলবেঁধে হাফিজুর রহমানের লীজ কৃত পুকুরে জাল ফেলে মাছ চুরি করতে নামেন। এসময় পাহারাদারে কাছে থেকে খবর পেয়ে দ্রুত পুকুরে ছুটে আসেন হাফিজুর রহমান। এসে পুকুর পাড়ে থাকা বিএনপির সম্পাদক হাবিবুর রহমানকে মাছ মারতে নিষেধ করেন। কিন্তু হাবিবুর রহমান ও তার বড়ভাই ইসমাইল হাফিজুর রহমানকে দেশীয় অস্ত্র নিয়ে হত্যার ভয় দেখিয়ে রাতের আঁধারে প্রায় ১শ বিশ মন বিভিন্ন রকমের মাছ চুরি করে নিয়ে চলে যান। যার বাজার মূল্য প্রায় ২৫লক্ষ টাকার মতো। এতে করে হাফিজুর রহমান বাদী হয়ে মাছ চুরির ঘটনায় কাঁকন পৌর বিএনপির সম্পাদক হাবিবুর রহমান ও তার বড়ভাই ইসমাইল হকসহ ৫জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর-৪১। এতে করে গোদাগাড়ী থানার কাঁকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(আইসি) মোহাম্মদ আব্দুল করিমের নেতৃত্বে (৩০জানুয়ারী) মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে পাকড়ী ইউনিয়নের ব্রাক্ষন গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হন। এদিকে  গ্রেফতার হওয়ার পর থেকে এই নেতার বিরুদ্ধে বেরিয়ে আসতে শুরু করেছে একের পর এক অভিযোগের পাহাড়।

Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে