নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তালতলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৭

বরগুনার তালতলীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭জন  আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ভারাটে ৫ জন সন্ত্রাসীকে আটক করা হয়। 

সোমবার (২২আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের খোট্টার চর গ্রামে এ ঘটনা ঘটে। 

এ হামলায় আহতরা হলো আব্দুল মালেক হাওলাদার (৬৫) রাসেল হাওলাদার (৩০) ইব্রাহিম (২৭) বেল্লাল(২৮) ময়না বেগম(৪৫) নিপা আক্তার (২৪) শারমিন(২০)। আহতদের তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মুমূর্ষু অবস্থায় ৪ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, বড়বগি ইউনিয়নের ছাতনপাড়া গ্রামের রাখাইন উথে ওয়েন তার জমি পার্শ্ববর্তী নিশানবাড়িয়া ইউনিয়নের  বড় অংকুজান পাড়া গ্রামের আলমগীর হাওলাদারের কাছে ২০ লাখ টাকা দিয়ে বায়না চুক্তি হয় ও ভোগ দখলে থাকে তার। তবে একই জমি হোমিও চিকিৎসক নাজমুল হোসেন চুন্নুর কাছে গোপনে বিক্রি করেন উথে ওয়েন। ঐ জমি নিয়ে আলমগীর হাওলাদারের সাথে  দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে সোমবার  সকালে নাজমুল হোসেন চুন্নু  বরগুনা থেকে প্রায় শতাধিক ভারাটে সন্ত্রাসী নিয়ে আলমগীরের জমি দখল করতে যায়। আলমগীরের অনুপস্থিতিতে তার ছেলে রাসেল হাওলাদার, ভাই মালেক, তার ভাতিজা ইব্রাহিম (২৭) বেল্লাল (২৮) ভাবি ময়না বেগম(৪৫) পুত্র বধু নিপা আক্তার (২৪) ভাতিজি শারমিন এতে  বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে চুন্নুর লোকজন দেশিও অস্ত্র  চাপাতি, শাবল ও লাঠিসহ পানিতে মরিচের গুঁড়ো মিশিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মহিলাসহ ৭ জন আহত হন। পরে স্থানীয়রা স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। আহতদের মধ্য থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশকে ঘটনা অবহিত করলে ঘটনাস্থল থেকে চুন্নুর ভারাটে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে সবার বাড়ি বরগুনা সদর উপজেলার পরিরখাল এলাকায়।

এবিষয়ে আলমগীর হাওলাদার বলেন, আমি বায়না সূত্রে জমির মালিক ও ভোগদখলে আছি। ঐ জমি চুন্নুর কাছে গোপনে বিক্রি করে দেওয়া হয়। এই জমি ভারাটে সন্ত্রাসীদের দিয়ে দখল করতে আসলে আমার পরিবারের লোকজন তাদেরকে বাধা দিলে তাদের উপর অতর্কিত হামলা চালায়।

 তিনি আরও বলেন, জমি দখলের বিষয়ে ও আমাদের উপরে হামলার আশঙ্কায় প্রায় এক মাস পূর্বে তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করি।

হোমিও চিকিৎসক নাজমুল হোসেন চুন্নুর সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । ঘটনাস্থল থেকে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে