জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

বরগুনার তালতলীতে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মোতালেব আকন (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মোতালেব আকন পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের তুলাতুলি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


পরিবার সূত্রে জানা যায়, পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মোতালেব আকন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত ১৭ মার্চ হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকেই পরিবারের সদস্যরা উদ্বেগ নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। ঐ দিনই রাতেই ওই এলাকার কিছু ব্যক্তি তাকে চোর সন্দেহে আটক করে। এরপরে স্থানীয় নিরব (২৭), জহির হাং (২৮), আল-আমিন (৩০)সহ অজ্ঞাত আরও ৭-৮ জন তাকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর সারারাত নির্মম নির্যাতন করে  স্থানীয় একটি মাদ্রাসায় ফেলে রেখে যায় ও গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।পরে সকালবেলা স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ  প্রথমে তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বরিশাল নেওয়ার পরও তার অবস্থার অবনতি হতে থাকে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পথে নেওয়ার সময়ই ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।


এদিকে একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টের মাধ্যমে তারা জানতে পারেন, তিনি বরগুনার তালতলী উপজেলার সারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় অবস্থান করছেন। খবর পেয়ে মোতালেব আকনের স্বজনরা দ্রুত তালতলী হাসপাতালে যায় এবং সেখান থেকে বরিশাল নেওয়া হয়।


স্থানীয় বাসিন্দারা জানান, মোতালেব আকন কারও ক্ষতি করার মতো অবস্থায় ছিলেন না। তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ায় দিকভ্রান্ত হয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। এমন একজন অসহায় মানুষকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।


স্থানীয় বাসিন্দা ছগির বলেন, একজন অসুস্থ মানুষকে গাছের সঙ্গে বেঁধে যেভাবে মারা হয়েছে, তা অত্যন্ত নৃশংস। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন,ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। নিহতের বড় ছেলে মোয়াজ্জেম আকন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর-১২)। ইতোমধ্যে জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ২০ মিনিট আগে