নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরগুনার তালতলীতে শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক!


শিক্ষা প্রতিষ্ঠানে বেত্রাঘাত বা অন্য কোন ভাবে মারধর নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু সেখানে নয়াভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয় কক্ষেই রাতে কোচিং পড়াশোনার সময় ছাত্রকে মারধর করে রক্তাক্ত যখম করা হয়। বরগুনার তালতলীতে পড়া নিয়ে সহপাঠীদের সাথে কথার কাটাকাটি নিয়ে ৭ম শ্রেণীর রাব্বি নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে শিক্ষক । তার শরীরের বিভিন্ন অংশে লাঠি দিয়ে উপর্যুপরি পিটিয়ে থেঁতলে দেওয়া হয়।

সোমবার(২৮ নভেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার নয়া ভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয় কক্ষে কোচিং পড়ানোর সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, উপজেলার নয়া ভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.তসলিম স্কুল কক্ষে রাতে কোচিং পরিচালনা করে আসছেন। শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়া ও পরীক্ষার খাতায় লিখতে না দেওয়াসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে শিক্ষার্থীদের তার কাছে কোচিং করতে বাধ্য করেন। স্কুল কক্ষে কোচিং পরিচালনার সময় সপ্তম শ্রেণীর ছাত্র রাব্বি ও তার সহপাঠীদের সাথে পড়া নিয়ে কথার কাটাকাটি চলে । পরে শিক্ষক রাব্বিকে অনন্য শিক্ষার্থীদের সামনেই বেধড়ক পিটিছেন। এ সময় হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশে লাঠি দিয়ে উপর্যুপরি পিটিয়ে থেঁতলে দেয়।

আহত শিক্ষার্থী রাব্বি বলেন শিক্ষক মো.তসলিম ফেল করিয়ে দেওয়া ও পরীক্ষার খাতায় লিখতে না দেওয়াসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আমাদের তার কাছে কোচিং করতে বাধ্য করেন। রাব্বি আরও বলেন, গতকাল সন্ধ্যায় আমার সহপাঠীর সাথে পড়ালেখা নিয়ে কথা কাটাকাটি হয়। কোন কিছু না বলে হঠাৎ ওই স্যার আমাকে মারধর করেন। আমি কান্নাকাটি করলেও কেউ বাচাঁতে আসেনি। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসেন।

ঐ স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মারধরে বিষয়ে স্বীকার করে করে বলেন, মারধরের ঘটনা  খুবই দুঃখজনক। ঐ শিক্ষক সহ কমিটির সবাইকে নিয়ে বসা হয়েছে। শিক্ষক তার ভুল স্বীকার করেছে ও এমন কাজ আর কখনো করবে না।  এই মর্মে বিষয়টি অভিভাবকদের নিয়ে সমাধান করা হয়েছে। তিনি আরো বলেন রাতে কোচিং পরিচালনা করা হয় না স্কুল কক্ষে। তবে অভিভাবকদের অনুরোধে স্কুলে ছাত্রছাত্রীদের পড়ানো হয় রাতে।

এ বিষয়ে শিক্ষা অফিসার লুৎফুর কবির বলেন, মারধরের ঘটনা শুনেছি ও বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া ঐ স্কুলে রাতে কোন কোচিং পড়াশোনা করা হবে না। সেটি বন্ধ করে দেয়া হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

তালতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর বলেন, যেহেতু বিষয়টি ফৌজদারী অপরাধের ভিতরে পরে। এজন্য অভিভাবক থানায় বিষয়টি অবহিত করলে থানা থেকে ব্যবস্থা নেওয়া হবে। যে স্কুলের ছাত্র সেই স্কুলের শিক্ষকরা পড়াতে পারবে না। সেটা রাতে হোক বা দিনই হোক। রাতে তো স্কুলে কোচিং নামে পড়ানো যাবে না । সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে