নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাখাইন নোথা অং হত্যা ৬ বছরেও চার্জশিট দেওয়া হয়নি

বরগুনার তালতলীতে রাখাইন নোথা অং এর হত্যাকারী শহিদুল ইসলামসহ সকল আসামীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাখাইন জনগোষ্ঠীর সদস্যরাসহ এলাকাবাসী।

শনিবার সকাল ১০টায় (২৮অক্টোবর) উপজেলার তাঁতীপাড়া বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন নোথা অং হত্যা মামলার বাদী জোওয়েন জয়,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থান,খেচিং মং এবং মংথান চো।

বক্তারা বলেন, নোথা অং কে জমিজমা নিয়ে বিরোধের জেরে নৃশিংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যা মামলার বয়স ৬ বছর হলেও আজ পর্যন্ত সিআইডি চূরান্ত প্রতিবেদন দেয়নি। এই মামলার অন্যতম আসামী শহিদুল ডাক্তার জামিনে বেড়িয়ে আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তার আরও বলেন, রাখাইন সম্প্রদায়ের ভূমি গ্রাস করার জন্য দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল রাখাইন সম্প্রদায়ের সদস্যদের হত্যা-সহ নানাভাবে হয়রানি ও নির্যাতন করে তাঁদের জমি থেকে বিতাড়িত করছে। রাখাইনদের সমাধি ও ফসলি জমি জাল-জালিয়াতি করে দখল করে নিচ্ছে। ফলে নিঃস্ব অনেক আদিবাসী রাখাইন সদস্য পরিবার নিয়ে নীরবে দেশ ছেড়েছেন। এখনো যাঁরা পিতৃভিটা আঁকড়ে আছেন, তাঁরাও চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। নোথা অংয়ের এই হত্যাকান্ডের পর রাখাইনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গত ২০১৭ সালের ২২ জুন তালতলী উপজেলার নামিশেপাড়া থেকে রাখাইন বৃদ্ধ নোথা অংয়ের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুইদিন পর ২৪ জুন তাঁর আত্মীয় জোওয়েন বাদী হয়ে চারজনের নামসহ কয়েজন অজ্ঞাতনামা আসামি করে তালতলী থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে আদালত এ মামলা সিআইডি পুলিশের কাছে দায়িত্ব প্রদান করেন। সিআইডি পরবর্তীতে অজানা কারণে ৬ বছর পার হলেও এখনো চুরান্ত প্রতিবেদন দেয়নি। তাই আমাদের দাবী দ্রুত পুলিশ প্রতিবেদন আদালতে দিয়ে আসামীদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি। 

এবিষয়ে সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, মুঠোফোনে বলেন, মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় একটু সময় হয়েছে আরো পরিচ্ছন্ন তদন্ত করে ঘটনার সাথে জরিতদের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করে দ্রুত আদালতে দাখিল করা হবে।


Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে