নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গরু চুরির সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ চোর আটক

বরগুনার তালতলীতে গরু চুরির সময় হাতেনাতে ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী জসিম ডাকুয়াসহ চারজনকে আটক করেছে স্থানীয়রা। আটকের পর তাদের থানা পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।

গতকাল(০৯ অক্টোবর) রাতে উপজেলার বড়বগী ইউনিয়নের নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলো আমতলী উপজেলার এলাকার ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. জসিম ডাকুয়া(৩৭), মোঃ বদি আপান প্যাদা(৪০),মোঃ ফোরকান প্যাদা(৩৫) বরগুনা সদর উপজেলার সোনাখালী এলাকার মো. রুবেল মুন্সী(২৮)। তাদের সবার নামে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকায় সংরক্ষিত বনের পাশেই মাঠে স্থানীয়দের গরু ছেড়ে ঘাষ খাওয়ানো হয়। ঐসব গরু সন্ধার দিকে গোয়াল ঘরে না আসলে গরুর মালিক বনের ভেতরে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায় রাত গভীর হতে থাকলে স্থানীয়রা পাহারা দেওয়া শুরু করেন। পরে রাত গভীর হলে গরু নিয়ে ঐ চার চোর রহনা দিলে গরুসহ হাতেনাতে স্থানীয়রা আটক করে গনধোলাই দেয়। পরে পুলিশের হাতে সোর্পদ করেন। এসময় চুরিতে ব্যবহৃত একটি ট্রলার উদ্ধার করা হয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম খান বলেন, গরু চুরির সময় হাতেনাতে চার জন চোরকে আটক করা হয়েছে। চুরিতে ব্যবহৃত একটি ট্রলার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি চুরি মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এইসব আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে। এই চোরচক্রের ভেতরে ১০ বছরের সাজাপ্রাপ্ত জসিম নামের এক আসামী রয়েছে।


Tag
আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

২২ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

১৮১ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে