দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রংপুর জেলায় ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের শিক্ষা সফর"

”রংপুর জেলায়  ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের শিক্ষা সফর"


১২.১১.২০২২ ইং তারিখে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে প্রশিক্ষণরত ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১২ জন শিক্ষানবিস সহকারি পুলিশ সুপারগণ শিক্ষা সফর উপলক্ষে রংপুর জেলায় আগমন করেন। এসময় শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


পরে সম্মেলন কক্ষে আগত শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার'গণের সাথে পরিচিতি ও মত বিনিময় সভায় রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী মহোদয় অত্র জেলা পুলিশের আওতাধীন বিভিন্ন ইউনিটের  কার্যক্রম ও রংপুর জেলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর সম্যক ধারণা দেন। সে সময় তিনি বলেন যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে সততা, দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নিরলসভাবে আমাদের কাজ করে যেতে হবে। তাহলেই পুলিশের চাকরি জীবন স্বার্থক ও পরিপূর্ণ হবে।


এরপর সন্ধ্যায় জেলা পুলিশ, রংপুরের আয়োজনে পুলিশ সুপার, রংপুর মহোদয়ের সভাপতিত্বে এবং জনাব মোঃ আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার (এসএসএফ এবং অতিরিক্ত দায়িত্বে সি-সার্কেল), রংপুরের সঞ্চালনায় এক বর্ণিল "সাংস্কৃতিক সন্ধ্যা” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর; জনাব বাসুদেব বনিক, ডিআইজি, পিটিসি রংপুর; জনাব এ এফ এম আঞ্জুমান কালাম, বিপিএম (বার) এ্যাডিশনাল ডিআইজি (এ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) রংপুর রেঞ্জ, রংপুর; জনাব মোঃ মিজানুর রহমান, পিপিএম (বার), এ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) রংপুর রেঞ্জ, রংপুর; মো: আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর এবং রংপুরের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপনি ঘোষণা করেন।

Tag
আরও খবর