নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দোয়ারাবাজারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দোয়ারাবাজারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।



 

'শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার করোনা মহামারি নিয়ন্ত্রণে রেখে চিকিৎসাসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন'



স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,' বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার করোনা মহামারি নিয়ন্ত্রণে রেখে চিকিৎসাসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। করোনা মোকাবেলায় বাংলাদেশ এশিয়ায় প্রথম এবং বিশ্বে পঞ্চম স্থান করেছে। জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবায় আমরা বহির্বিশ্বে অনন্য দৃষ্টান্তের স্বীকৃতি পেয়েছি। এছাড়া প্রতিটি হাসপাতালে মানুষ করোনার চিকিৎসা এবং পর্যাপ্ত ভেকসিন গ্রহণ করতে পেরেছে।'তিনি আরো বলেন, 'এখন দেশে নির্বাচনী হাওয়া বইছে, দেশ বিরোধীরা এখন ব্যানার ফ্যাস্টুন আর আন্দোলনের নামে জ্বালাও পোড়াও রাজনীতিতে মেতে উঠেছে।


রোববার (৩০ জুলাই) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং নতুন ভবনের উদ্বোধন পরবর্তী হাসপাতাল মাঠে ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সালেহীন খান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল মিয়ার যৌথ সঞ্চালনায় এক সুধী সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক উপরোক্ত কথা বলেছেন।


সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল বশির আহমেদ, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ শামিউল ইসলাম, সিলেট বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শরীফুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহা বেগম, সিভিল সার্জন ডাঃ আহাম্মদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীক, জেলা পরিষদের সদস্য আব্দুল খালিক, সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী প্রমুখ।

Tag
আরও খবর