নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ৭৫ বোতল বিদেশি মদ ও ৭০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার।


সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ৭৫ বোতল বিদেশি মদ ও ৭০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার।

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আমীর খসরু ১৬-০৭-২০২৩ খ্রিঃ সন্ধ্যা ০৭:১৫ ঘটিকায় দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজারস্থ মিতালী মার্কেটের সামনের পাঁকা রাস্তার উপর সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে জামাল উদ্দিন (৪৫), পিতা-মৃত-ফজর আলী, সাং-বড়খলা, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জকে আটক করেন। আটককৃত আসামির নিকটে থাকা একটি নীল রংয়ের প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই মোঃ সম্রাজ মিয়া ১৬-০৭-২০২৩ খ্রিঃ রাত ১০:৪৫ ঘটিকায় দোয়ারাবাজার থানাধীন লিয়াকতগঞ্জ বাজারস্থ ইকবাল হোসেনের ফার্নিচারের দোকানে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১। ইকবাল হোসেন (৪২), পিতা-মৃত আবুল হোসেন, ২। মোঃ সাইফুর রহমান (৩১), পিতা-মোঃ শাফির উদ্দিন, উভয় সাং-চানপুর, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জদ্বয়কে আটক করেন। আটককৃত আসামিদ্বয়ের হেফাজতে থাকা ২টি প্লাস্টিকের বস্তা তল্লশি করে ৭৫ বোতল আমদানি নিষিদ্ধ Officer’s Choice বিদেশি মদ যার আনুমানিক মূল্য ৩৭,৫০০/- উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়। 


উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর