নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৮০৩ বস্তা ভারতীয় কয়লাসহ ০১ জন গ্রেফতার।


সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৮০৩ বস্তা ভারতীয় কয়লাসহ ০১ জন গ্রেফতার।


সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহমেদুল আরেফিন, এএসআই শফিকুল ইসলাম গত ১৩-০৭-২০২৩ খ্রি. রাত্রী ০৩:১৫ ঘটিকায় তাহিরপুর থানাধীন কলাগাঁও গ্রামস্থ মৃত আসমত আলীর ছেলে দুলাল মিয়ার বসতবাড়িতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে দুলাল মিয়াকে আটক করেন। ঐ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবিবুর রহমান@হাবিব সরদার (৫০), পিতা-মৃত ইন্তাজ আলী, সাং-কলাগাঁও, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ নামের এক ব্যক্তি পালিয়ে যায়। আটককৃত আসামির হেফাজতে থাকা বাড়ির উঠানে ২০ কেজি করে ৮০৩ বস্তা ভারতীয় জ্বালানী (কয়লা) সর্বমোট পরিমাণ ১৬০৬০ (ষোলো হাজার ষাট) কেজি যার আনুমানিক মূল্য ২,৫৬,৯৬০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি জব্দকৃত কয়লার আমদানী সংক্রান্তে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। গ্রেফতারকৃত ও পলাতক আসামি পরস্পর যোগসাজসে শুল্ক ফাঁকি দিয়ে জব্দকৃত কয়লা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আনায় তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Tag
আরও খবর