নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৭৫ বস্তা ভারতীয় চিনিসহ ০১ জন গ্রেফতার।


সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৭৫ বস্তা ভারতীয় চিনিসহ ০১ জন গ্রেফতার।


সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই জিয়া উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ০৩/০৭/২০২৩ খ্রি. রাত ০৯:৪৫ ঘটিকায় জগন্নাথপুর থানাধীন হবিবনগর সাকিনস্থ তালুকদার কলোনীর সামনের রাস্তায় পৌছামাত্র একটি পিকআপ ভ্যান হতে ০২ জন ব্যক্তি নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় শংকর রায় (৪৭),  পিতা-মৃত ধীরেন্দ্র লাল রায়, সাং-খাগাউড়া, থানা- নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমান সাং ও থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জকে আটক করেন এবং অপর ব্যক্তি পালিয়ে যায়। আটককৃত আসামির হেফাজতে থাকা পিকআপ ভ্যানটি তল্লাশি করে ৫০ কেজি করে ৭৫ বস্তায় মোট ৩৭৫০ (তিন হাজার সাতশত পঞ্চাশ) কেজি ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) এবং আটককৃত পিকআপ ভ্যানটি উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্তে কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে পলাতক আসামির নাম ঠিকানা জানে না বলে জানায়। ধৃত আসামিসহ পলাতক আসামি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখে। উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামিসহ পলাতক অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতাকৃত আসামিকে যথাযত পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর