নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে একদিনেই পৃথক স্থান থেকে তিন বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনেই পৃথক পৃথক স্থানে একটি মৃত বন বিড়াল ও দুটি মৃত গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক থেকে প্রাণীগুলো উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের এক ইংল্যান্ড প্রবাসী পরিবারসহ শ্রীমঙ্গলে বেড়াতে আসার পথে মহাসড়কে তিনটি বন্যপ্রাণীর মরদেহ দেখতে পান। তারা বিষয়টি সঙ্গে সঙ্গে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। পরে ফাউন্ডেশনের কর্মীরা বন বিভাগের অনুমতি নিয়ে প্রাণীগুলো উদ্ধার করেন।

স্বপন দেব সজল আরও বলেন, শ্রীমঙ্গলের এবি ব্যাংকের সামনে থেকে একটি গন্ধগোকুল, ৫ নম্বর কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার এলাকা থেকে একটি বন বিড়াল এবং একই ইউনিয়নের ভাগলপুর এলাকা থেকে আরও একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চলন্ত গাড়ির ধাক্কায় প্রাণীগুলো মারা গেছে।

এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের বন্যপ্রাণী সাধারণত লোকালয়ে আসে না। তাহলে কেন তারা মহাসড়কের দিকে চলে এলো? এটি অবশ্যই অনুসন্ধান করা দরকার। খাদ্য সংকট, বন উজাড় বা পরিবেশগত কোনো সমস্যা এর কারণ হতে পারে। পরিবেশবিদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান জানান, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে তিনটি মৃত প্রাণী পাওয়া গেছে। এগুলোকে যথাযথ নিয়মে মাটিচাপা দেওয়া হয়েছে। নিশ্চিত হওয়া গেছে, তিনটি প্রাণীই গাড়ি চাপায় মারা গেছে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, ক্রমবর্ধমান জনসংখ্যা ও বনভূমি ধ্বংসের কারণে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে, যা তাদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

পরিবেশবিদরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে মহাসড়কে বন্যপ্রাণীর মৃত্যু রোধ করা যায় এবং তাদের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা যায়।

Tag
আরও খবর