নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের জয়কলস ইউনিয়নের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সবার জন্য প্রত্যাশা’। এ উপলক্ষে উপজেলার জয়কলস ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে শান্তিগঞ্জ বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জয়কলস ইউনিয়ন শাখার সভাপতি আফরোজ আলীর সভাপতিত্বে এবং অত্র সংগঠনের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান ছাদিক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক জিলানী মিয়া, সবার জন্য প্রত্যাশা সংগঠনের পূর্ব পাগলা ইউনিয়ন শাখার সহ সভাপতি আসাব মিয়া, শিমুলবাঁক ইউনিয়ন শাখার সহ সভাপতি আব্দুল জালাল, পূর্ব বীরগাঁও ইউনিয়ন শাখার সহ সভাপতি আরজু মিয়া, দরগাপাশা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, পাথারিয়া ইউনিয়ন শাখার সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক সায়াদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন শাখার সহ সভাপতি সায়াদ মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন দপ্তর সম্পাদক মনাই মিয়া। এ সময় আরও বক্তব্য রাখেন অত্র সংগঠনের নেতা বজলু মিয়া,আশিক মিয়া, আলী হায়দার, বাচ্চু মিয়া,হাবিবুর রহমান হাবিব,মুজিবুর রহমান,হরগোপাল পাল, জুমেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের ৮ টি ইউনিয়নের নেতৃবৃন্দ সহ প্রমুখ। আলোচনা সভা শেষে শতাধিক অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। উক্ত সভায় আফরোজ আলীকে সভাপতি ও হেলাল আহমদকে সাধারণ সম্পাদক করে জয়কলস ইউনিয়নের ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান ছাদিক।
আরও খবর