নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জেলা কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শান্তিগঞ্জে জামায়াতের প্রচার মিছিল

বক্তব্য রাখছেন উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ।


১ লা ফ্রেব্রুয়ারি সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে শান্তিগঞ্জ  উপজেলা জামায়াতের  উদ্যোগে এক বিশাল প্রচারণা  মিছিল অনুষ্ঠিত হয়েছে। 



মঙ্গলবার(২৮ জানুয়ারী) বিকেলে পাগলা বাজারের উত্তর দিক থেকে সরক প্রদক্ষিণ করে কলেজ মার্কেটের সামনা ও  শান্তিগঞ্জ বাজারের দক্ষিণ দিক থেকে এ মিছিল শুরু হয়ে মিছিলটি সদরপুর রোডের উত্তরে প্রেসক্লাব মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ মোড়,থানার মোড় সহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 


পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর  আমীর হাফেজ আবু খালেদ, সেক্রেটারি দিলোয়ার হোসেন। 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি আসাদুজ্জামান, শ্রমিক কল্যাণ সেক্রেটারি মামুন আহমদ,  পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নরুল হক,পাথারিয়া ইউনিয়নের সভাপতি শমশের আলী, পূর্ববীরগাঁও ইউনিয়নের সভাপতি মাসুম আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সভাপতি  ক্বারী আলফাজ উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়নে সভাপতি কবির হোসেন প্রমূখ। 


নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আগামী ১ তারিখের  কর্মী সম্মেলন সফল করার জন্য সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।

আরও খবর