নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আগুনে পুড়ে নিঃস্ব তিন পরিবারের পাশে- আনসার উদ্দিন

সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে আগুনে আসামমুড়া গ্রামে তিন পরিবারের সব পুড়ে গেছে। তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন। গত শুক্রবার(২৭ডিসেম্বর) বেলা ১১.৩০ ঘটিকার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া মোঃহাবিজুর রহমানের বাড়িতে এই আগুন লাগে। পরে এই আগুন মোঃফয়জুর রহমান ও আব্দুর রশীদ এর ঘরে ছড়িয়ে পড়ে সারা তিন পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আগুন লাগার খবর পেয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আনছার উদ্দিন শনিবার (২৮ডিসেম্বর) সকালে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ হাজার করে নগদ টাকা দেন। ক্ষয়ক্ষতি নির্ণয় করে তাকে জানালে তিনি পরে আরও সহায়তা দেবেন বলে প্রতিশ্রুতিও দেন। তিনি আরও বলেন যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। ক্ষতি গ্রস্ত পরিবারের সহায়তার ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করবেন বলে তিনি তাদের কে জানান। এ ছাড়াও সামাজিক, রাজনৈতিক, সংগঠন সহ সকল সহায়তার দান কারী সংস্থা কে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহবান করেন। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআঙ্গুর মিয়া,শিমুল বাকঁ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য মাহবুব আলম,৪নং ওয়ার্ড বিএনপি নেতা ওমান মস্কট হামরিয়া শাখার যুদল সভাপতি মোঃ রাকিবুল হোসেন, যুবদল নেতা মুনসুর আলম, সালমান মিয়া,কাউসার আহমদ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
আরও খবর