দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জগন্নাথপুর প্রেসক্লাবে অন্তর্ভুক্তদের মধ্যে দ্বিতীয় ধাপে পত্র প্রদান

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগন্নাথপুর প্রেসক্লাবের  নতুন সদস্যদের দ্বিতীয় ধাপে সদস্য অন্তর্ভুক্তির পত্র প্রদান করা হয়েছে।


শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে অন্তর্ভুক্ত  সদস্যদের হাতে  পত্র তুলে দেন- ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব।


এসময় পত্র বুঝে নেন অন্তর্ভুক্ত সদস্য হুমায়ুন কবির, হিফজুর তালুকদার জিয়া, আমিনুর রহমান জিলু। এছাড়া গোলাম সারোয়ারের পক্ষে পত্র বুঝে নেন জামাল উদ্দিন বেলাল।


প্রেসক্লাব নেতৃবৃন্দ দ্বিতীয় ধাপে পত্র প্রাপ্ত  নতুন প্রাথমিক সদস্যদের স্বাগত জানিয়ে সাংবাদিকতা পেশার ভাবমূর্তি রক্ষা করে পেশাগত দায়িত্ব পালন করতে প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।


এর আগে ২ নভেম্বর (শনিবার) প্রথম ধাপে প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তির পত্র বুঝে নেন- জামাল উদ্দিন বেলাল, আমিনুল হক সিপন, গোবিন্দ দে, ইকবাল হোসেন।


এ ব্যাপারে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আমরা সদস্য পদের ক্ষেত্রে আর্দশ ও সাংবাদিকতার নীতিমালাকে প্রাধান্য দিচ্ছি। সর্বশেষে একজন সাংবাদিক হওয়ার জন্য দরকার আর্দশবান, সৃজনশীল এবং যুক্তিবাদী। যাদের মধ্যে এ সকল গুনাবলী বৃদ্ধমান তারাই আমাদের কাছে গ্রহণযোগ্যতা ও সদস্য পদ অর্জন করতে পারবেন।


প্রসঙ্গত ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথপুর প্রেসক্লাব ধারাবাহিকভাবে গৌরবময় ঐতিহ্য বজায় রেখে সুনামের সহিত সাংবাদিকতা পেশার সুমহান মর্যাদা অক্ষুন্ন রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতে এর ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরও খবর