দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জগন্নাথপুরে মারামারির ঘটনায় আহত কিশোরের মৃত্যু


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রামে খেলাকে কেন্দ্র করে মারামারি ঘটনার আহত কিশোরের মৃত্যু  হয়েছে। শুক্রবার ময়না তদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  


নিহত কিশোর রায়হান মিয়া (১৫) উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত শাফিকুর রহমানের ছেলে।


বৃহস্পতিবার (৭ নভেম্বর)  বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পথে অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যার পর তাকে জগন্নাথপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারিতে রাখা হয়। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে একই গ্রামের সুহেল মিয়ার ছেলে শাওন মিয়ার সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্রে করে রায়হান মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে গত ২৭ অক্টোবর গ্রামের রাস্তায় শাওন মিয়া রায়হানকে মারধর করলে  গুরুতর আহত হয়। পরে তাকে  সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তাঁকে বাড়িতে নিয়ে আসার পথে অবস্থায় অবনতি ঘটে।  সন্ধ্যার পর তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করা হয়।



স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে রায়হান সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ’তে ভর্তি ছিল। বৃহস্পতিবার তাকে বাড়িতে নিয়ে আসার পথে তার অবস্থা খারাপ দেখে তাকে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


 এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ বলেন,  রায়হান আহতের ঘটনায় তার মা রুমি বেগম বাদী হয়ে ৬ জনের নামে গত ৩ নভেম্বর  জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে আসামীরা পলাতক । তবে আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tag
আরও খবর