বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনেতা সোহেল খান আর নেই কুতুবদিয়ায় এমপি আলমগীর ফরিদের নেতৃত্বে বিক্ষোভ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সম্মাননা উৎসর্গ করলেন শেরপুরবাসীকে লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে- ‘বাবা ভুল করেছি মাফ করে দাও’ নাগেশ্বরীতে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন: গ্রামীণ নারীদের দোরগোড়ায় জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং জুলাই প্রশ্নে প্রধানমন্ত্রী সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ ইসলাম দেশে ফিরলেই গ্রেফতার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল ময়মনসংহে আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে অভি"যান মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ কিশোরগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা'র কম্বল হস্তান্তর বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন, আসছেন ১০ দেশের বিশেষজ্ঞ আশাশুনিতে ২৩৮০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ৩ দিনের টানা বৃষ্টিতে কচুয়ায় ফসলের ব্যাপক ক্ষতি দিনাজপুরে সাজু-রাশেক পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা কার্যক্রম

শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা

শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, শিশুর সুরক্ষা আর নয় উপেক্ষা" এ স্লোগানকে সামনে নিয়ে বুধবার(১১ নভেম্বর) বিকাল ৩ টায় সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় একশন এইড বাংলাদেশ, এলআরপি-৫৪ এর আয়োজনে সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।  

ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ২০ নং রমজাননগর, ৭৬ নং পাতড়াখোলা, ১৪৩ নং মধ্যম রমজাননগর ও ২২ নং ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ছাত্রীদের ফুটবল, ছাত্রদের কাবাডি, অভিভাবক মায়েদের বালিশখেলা ও অভিভাবক পিতাদের রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

শিশুদের আনন্দঘন পরিবেশের মাধ্যমে নির্ধারিত পোষাকে প্রতিযোগিতার মধ্য দিয়ে ফুটবল খেলায় টাইব্রেকারে ২০নং রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা ২-০ গোলে ২২ নং ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।  অপরদিকে কাবাডি প্রতিযোগিতায় ৭৬ নং পাতড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের পরাজিত করে বেশি পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দল সমূহকে পুরস্কার প্রদান সহ খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।  

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে একশন এইড বাংলাদেশ,এলআরপি-৫৪,শ্যামনগরের সমন্বয়কারী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ছামিউল আযম মনির,সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সরকার,  সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আহসান হাবিব,  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদু্জামান লিটন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান,  ইউপি সদস্য সোহরাব হোসেন, শিক্ষক রনজিৎ কুমার বর্মন প্রমুখ।  

একশন এইড বাংলাদেশের চাইল্ড স্পন্সরশীপ এন্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সমিরন বিশ্বাসের সহযোগিতায়  এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একশন এইড শ্যামনগরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। 



Tag
আরও খবর