কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড

শ্যামনগরে স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধানের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ

শ্যামনগরে স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধানের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর অভিজ্ঞতা, প্রস্তাবিত সমাধান এবং সরকারের প্রতি করণীয় দাবি তুলে ধরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ ) শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সংকট যেমন লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, কৃষি উৎপাদন হ্রাস, নদী ভাংগন, জীবিকায় অনিশ্চয়তা এবং ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব তুলে ধরা হয়। বক্তারা বলেন, এসব সংকট দীর্ঘদিন ধরে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় মারাত্মক প্রভাব ফেলছে এবং টেকসই সমাধান না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

এ সময় স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে বেশ কিছু বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব করা হয়। এর মধ্যে রয়েছে পানি ব্যবস্থাপনার উন্নয়ন, খাল-নদী পুনঃখনন, লবণাক্ততা সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের কাছে কয়েকটি জন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে 

 উপকূল উন্নয়ন মন্ত্রনালয় গঠন,উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ জলবায়ু বাজেট বরাদ্দ, নিরাপদ পানির টেকসই ব্যবস্থা নিশ্চিত করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর জলবায়ু নীতি বাস্তবায়ন। গ্রামীণ যোগাযোগ ব্যবস্তা ও অবকাঠামোগত উন্নয়ন, স্থানীয় / লোকায়ত জ্ঞানের রাষ্টীয় স্বীকৃতি, কীটনাশকের অবাধ বাজারজাতকরণ ও ব্যবহারের উপর প্রশাসনের নজরদারিতে কর্পোরেট সিন্ডিকেট প্রতিরোধ ও কার্যকর নীতিমালা বাস্তবায়ন, কৃষকের জীবন- মান উন্নয়নে প্রকৃত কৃষকদের বাছাই করে সরকারি প্রণোদনার ব্যবস্থা করা।

স্থানীয় জনগোষ্ঠী ও বারসিকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

এ সময় স্থানীয় কৃষক ও যুব প্রতিনিধিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- লতা রানী, নিমাই মন্ডল, দেলোয়ারা বেগম, বাসন্তী মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, সাইদুল ইসলাম, জান্নাতুল নাইম,বারসিক প্রতিনিধি হিসাবে সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী, বারসিক, উপকূলীয় অঞ্চল রামকৃষ্ণ জোয়ারদার, ফিল্ড ফ্যাসিলিটেটর বরসা গাইন, প্রোগ্রাম অফিসার মারুফ হোসেন  প্রমুখ।

ছবি- শ্যামনগরে স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর অভিজ্ঞতা, প্রস্তাবিত সমাধানে প্রেসকনফারেন্স।



Tag
আরও খবর