শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

শ্যামনগরে আমন আবাদের লক্ষ্যমাত্রা প্রায় ১৭ হাজার হেক্টর

শ্যামনগরে আমন আবাদের লক্ষ্যমাত্রা প্রায় ১৭ হাজার হেক্টর

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাপ্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা প্রায় ১৭ হাজার হেক্টর।

বর্ষা মৌসুমের শুরুতে কম বৃষ্টিপাত হওয়ায় আমন আবাদ পিছিয়ে যায়। বর্তমানে বৃষ্টিপাতের পরিমান বেশি হওয়ায় আমন আবাদে ধানের পাতার সংকট পড়ায় আবার কিছুটা থেমে যায়।

উপজেলার মুন্সিগঞ্জ, ভূরুলিয়া, কাশিমাড়ী, কৈখালী, ঈশ^রীপুর, নুরনগর, শ্যামনগর,আটুলিয়া সহ অন্যান্য ইউনিয়নে আমন ধান আবাদ হয়ে থাকে।

উপজেলা কৃষি অফিস সুত্রে প্রকাশ, উপজেলায় আমন আবাদের লক্ষ্য মাত্রা ১৬ হাজার ৮শত কুড়ি হেক্টর। চাউল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৯ হাজার ২৬৬ মেট্রিকটন। এর মধ্যে উফসি আবাদের লক্ষ্য মাত্রা ১৬ হাজার ১২৫ হেক্টর। চাউলে লক্ষ্যমাত্রা ৪৬হাজার ৭৮৪ মেট্রিকটন। হাইব্রিড আবাদের লক্ষ্যমাত্রা ৬৫০ হেক্টর। চাউল উৎপাদনে লক্ষ্যমাত্রা ২ হাজার ৪শত পাঁচ মেট্রিক টন।  স্থানীয় আবাদের লক্ষ্যমাত্রা ৪৫ হেক্টর। চাউলে লক্ষ্যমাত্রা ৭৭ মেট্রিক টন।

উপজেলার মুন্সিগঞ্জ ইউপির ধানখালী গ্রামের আমন চাষি খোকন বৈদ্য বলেন আমন ধান রোপন শেষ পর্যায়ে। শেষ মুহুর্তে বেশ বৃষ্টিপাতের কারণে ধানের বীজ বপন করতে না পারায় ধানের পাতার সংকট পড়ে যায়। আবাদচন্ডিপুর গ্রামের আমনচাষি মিজানুর রহমান বলেন আমন ধান রোপন শেষ পর্যায়ে। প্রথম দিকে বৃষ্টিপাত কম হওয়ায় আমন চাষ কিছুটা হলেও দেরী হয়।

আমনচাষি নকিপুর গ্রামের সিরাজুল ইসলাম, বারসিকের কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদ্দার বলেন স্থানীয় জাতের ধান চিনিকিনি, নারকেল মুছি সহ অন্যান্য জাতের ধান বিলুপ্তির পথে। কৃষকরা বলেন হাইব্রিড ধান চাষ বেশি লক্ষ্য করা যায়।

উপজেলায় কৃষকের প্রধান ফসল আমন আবাদ। আমন চাষকে ঘিরে কৃষকরা নতুন নতুন স্বপ্ন দেখে থাকেন। উপজেলায় আমন আবাদের পাশাপাশি বোরো ও আউস ধান আবাদ হয়ে থাকে। কৃষকদের তথ্য মতে ও উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী শ্যামনগরে লবন পানিতে চিংড়ী চাষের প্রাধান্য থাকলেও বোরো ধান, আমান ধানের আবাদ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী শ্যামনগরে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ২৯৫ হেক্টর। অর্জিত হয় ২ হাজার ৩১০ হেক্টর। এর মধ্যে উফসি জাতের অর্জন ছিল ১ হাজার ৫৭০হেক্টর।

চলতি বছরে কৃষি অফিসের আয়োজনে ২ হাজার ৯০০ জন কৃষকদের মধ্যে প্রনোদনা দেওয়া হয় ধান বীজ ও সার। এর মধ্যে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ১ হাজার ৩০০ জন কৃষকের মধ্যে প্রনোদনা প্রদান করা হয়। প্রতি কৃষকের ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। বিতরণকৃত ধান বীজের মধ্যে ছিল ব্রি-৭৫, ব্রি-৮৭, বিনা-১৭, ব্রি ধান-৯৩ ও ৯৫ ও ব্রি-৪৯।

উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা বলেন প্রনোদনায় বিতরণকৃত ধান গুলি এই এলাকার উপযোগি জাত। এদের জীবনকাল ১২৫দিন। তিনি বলেন উপকুলের শ্যামনগর থেকে স্থানীয় জাতের ধান চিনি কানি, নারকেল মুছি,পাজাম ধান কৃষক পর্যায় থেকে হারিয়ে যাচ্ছে।

ছবি- শ্যামনগর উপজেলায় রোপনকৃত আমন ধান।



Tag
আরও খবর