সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

শ্যামনগরে ভূমিতে নারী অধিকার দাবী নিয়ে গ্রামীন নারী দিবস পালিত

শ্যামনগরে ভূমিতে নারী অধিকার দাবী নিয়ে গ্রামীন নারী দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ রবিবার (১৫ অক্টোবর) বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকশীকাঁথার বাস্তবায়নে নিজস্ব কার্যালয়ে বাদাবন সংঘের সহায়তায় ভূমিতে নারীদের অধিকার সহ গ্রামীন নারীদের বহুমাত্রিক অবদানের স্বীকৃতির দাবী নিয়ে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত হয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও নকশীকাঁথার সভাপতি শাহানা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে গ্রামীন নারীদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন এবং তিনি বলেন নারীদের অবদানের স্বীকৃতি পাওয়া প্রয়োজন। ইতিমধ্যে সরকার বিভিন্ন দপ্তরে নারীদের বড় বড় পদে চাকুরী দিয়েছেন ও পাচ্ছেন।
নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর আতরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মন, উত্তরণ শ্যামনগর প্রকল্প ব্যবস্থাপক নাজমা আক্তার, নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহানা আরজু। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শাহানা আক্তার, দেবীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ,  ইউপি সদস্য দেলোয়ারা বেগম, মহিলা আওয়ামীলীগ নেত্রী রেখা রানী, প্রচেষ্টা মহিলা সংগঠনের সভানেত্রী সুফিয়া খাতুন প্রমুখ।

ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবসে বক্তব্য রাখছেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ।

Tag
আরও খবর