সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

শ্যামনগরে আইবুড়ি নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

শ্যামনগরে আইবুড়ি নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবন সংলগ্ন আইবুড়ি নদীতে নিখোঁজ জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত জেলের নাম মনোরঞ্জন মন্ডল(৬৭)। তিনি মুন্সিগঞ্জ ইউপির মথুরাপুর গ্রামের মৃত দেবেন্দ্র নাথ মন্ডলের ছেলে।

মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা জানান, শনিবার রাত অনুমান তিনটার দিকে উপজেলার হরিনগর স্লুইচগেট সংলগ্ন আইবুড়ি নদীতে মনোরঞ্জন মন্ডল মাছ ধরতে যান । সকালে বাড়ীতে না আসায় পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি শুরু করেন।  পর দুপুরের দিকে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, শুক্রবার সকালে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কালিন্দী নদীতে নৌকায় মাছ ধরা কালিন সময়ে প্রবল স্রােতের মুখে পড়ে নৌকা ডুবে
উপজেলার কৈখালী ইউপির পরাণপুর গ্রামের আলী হোসেন(১৭) নামে এক যুবক মাছ ধরতে যেয়ে নদীতে পড়ে মারা যান পর দুপুরের দিকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

Tag
আরও খবর