নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাইসেন্স ছাড়াই ১২ বছর ধরে ড্রেজার ব্যবসা!! শেখপুর যেন বালু বাণিজ্যের স্বর্গরাজ্য

মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, সংরক্ষণ ও পরিবহনের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বালু উত্তোলনকারীরা বহাল তবিয়তে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।


স্থানীয় সূত্রে জানা যায়, শেখপুর নদীর বেশকিছু স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ড্রেজার ঘাট। এসব ড্রেজারের মাধ্যমে প্রতিদিন শত শত ঘনফুট বালু উত্তোলন করে ট্রলার ও ট্রাকে করে বিভিন্ন এলাকা ও নির্মাণাধীন প্রকল্পে সরবরাহ করা হচ্ছে।


স্থানীয়দের দাবি, এ অবৈধ বালু উত্তোলন ও বাণিজ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। তাদের মধ্যে মোঃ তনাই মোল্লা নামে এক ব্যক্তির নাম বারবার উঠে আসে। অভিযোগ রয়েছে, তিনি প্রায় দশ থেকে বারো বছর ধরে কোন প্রকার সরকারি লাইসেন্স ছাড়া ড্রেজার পরিচালনা করে আসছেন।


তনাই মোল্লার কাছে বালু উত্তোলনের লাইসেন্স আছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বিরক্তি প্রকাশ করে বলেন,

“অনুমতি কার কাছে থেকে নিবো? বড় বড় সাংবাদিকরাও আমার কাছে আসে, চা খায়। আপনারা মনে করলে মামলা করেন।”


তিনি আরি বলেন আমি ১২ বছর হলো ড্রেজার ব্যবসায় করি, আমার নদী খননের জন্য কাটার ড্রেজার যেটা ওটা চলে মাদারীপুরের মধ্যে, আর মাদারীপুরের সাংবাদিকরাও জানে। শেখপুর নদীতে আনলোড হয় মাত্র।


এ বিষয়ে জানতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বর্তমানে সরকারি প্রশিক্ষণে রয়েছি। এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) দেখছেন।”


পরে সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।


স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের অভিযান মাঝে মধ্যে হলেও অভিযান শেষে পরিস্থিতি আবার আগের মতো হয়ে যায়। এ কারণে তারা টেকসই ও নিয়মিত তদারকি ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।


বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী লাইসেন্স ছাড়া নদী থেকে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ।

Tag
আরও খবর



শিবচরে মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক,

১৩৫ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে