নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মুক্তি পেলো ‘প্রিয় সত্যজিৎ’ ছবির ট্রেলার ,অভিনয়ে শিবচরের ছেলে এহসানুল

উপমহাদেশের ও বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত বাংলাদেশের ট্রিবিউট ফিল্ম ‘প্রিয় সত্যজিৎ’। নির্মাণের পর থেকেই চলচ্চিত্রটি ঘুরছে বিশ্বের বিভিন্ন উৎসবে, মিলছে পুরস্কার ও প্রশংসা। এরই মধ্যে ২৩শে এপ্রিল সত্যজিৎ রায়ের ৩১তম প্রয়াণ দিবসে মুক্তি পেলো এই চলচ্চিত্রটির ট্রেলার।‌ তিন সময়ের তিন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে সিনেমাটির গল্প বুনেছেন নির্মাতা প্রসূন রহমান।

 

২ মিনিট ৫০ সেকেন্ডের এই ট্রেলার দেখে যে কেউই তৃষ্ণা অনুভব করবেন নির্মাতা সত্যজিৎ প্রসঙ্গে আরও জানার, সিনেমাটি প্রেক্ষাগৃহে বসে দেখার। কারণ, ট্রেলারে উঠে এসেছে সত্যজিৎ রায়ের জীবনের অনেক জানা-অজানা ঘটনার রেশ এবং ‘পথের পাঁচালী’র সেই অপুর গল্প। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী’র কিছু দৃশ্যের সঙ্গে মিল রেখে আবহ ট্রেলারটি বেশ নজর কেড়েছে দর্শকদের।

প্রিয় সত্যজিৎ ট্রেলার - Video Link

 


ট্রেলারে একজন প্রবীণ পরিচালকের ভূমিকায় দেখা গেছে আহমেদ রুবেলকে। আর এ প্রজন্মের নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। এছাড়া কিছু বিশেষ চরিত্রে অভিনয় করেছেন- সাঈদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পঙ্কজ মজুমদারসহ আরও অনেকে।



এই চলচ্চিত্রে অভিনীত ‘এহসানুল হক’ -এর বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার কাদিরপুর ইউনিয়নে। তার বাবা নেই, মা আছেন। তারা ৩ ভাই ১ বোন এবং তিনি সবার ছোট। ২০১০ সালে গ্রাম ছেড়ে ঢাকাতে গিয়ে ৫ম শ্রেণীতে ভর্তি হন। এখন সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। পড়ালেখার পাশাপাশি সে থিয়েটার করেন। ২০২১ সালে পরিচালক ও প্রযোজক প্রসূন রহমানের ‘প্রিয় সত্যজিৎ’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে অভিনয় শুরু করেন। এটিই তার প্রথম চলচ্চিত্র। এই চলচ্চিত্রে তার চরিত্র ছিল আহমেদ রুবেলের তরুণ সময়কালের। এছাড়াও এই বছরে ধর্ম মন্ত্রণালয়ের একটি TVC -তে অভিনয় করেছেন, যেটি সরকারি চ্যানেল BTV সহ আরো ৪/৫ টি বেসরকারি চ্যানেলে প্রচারিত হয়েছে।



২ মে সত্যজিৎ রায়ের জন্মদিনে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে বাকি রয়ে যাওয়া জন্মশতবর্ষ উদ্‌যাপন আয়োজনের প্রস্তুতিও চলছে। চলচ্চিত্রজনদের নিয়ে নগরীর একটি মিলনায়তনে সেটি অনুষ্ঠিত হবে।

 

‘প্রিয় সত্যজিৎ’ চলচ্চিত্রটি আন্তর্জাতিক মহলে এরই মধ্যে প্রশংসিত হয়েছে। গত বছরের নভেম্বরে এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয় কানাডার ভ্যাংকুভার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ও ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে। বাংলাদেশে এর প্রথম প্রদর্শনী হয় চলতি বছর ‘ঢাকা লিট ফেস্ট’এ। আপাতত প্রেক্ষাগৃহে এ সিনেমার মুক্তির অপেক্ষায় দর্শক-সিনেপ্রেমীরা।

Tag
আরও খবর



শিবচরে মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক,

১৩৫ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে