নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ার শেরপুরে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শেরপুরে পুকুর খননের একমাস পর কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। যার ওজন দশ কেজি নয়শ’ গ্রাম। 

শনিবার (২২জুলাই) বিকেলে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী মাদ্রাসা মাঠ এলাকা থেকে ওই মুর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, একমাস আগে মামুরশাহী দাখিল মাদ্রাসার প্রায় ছয় বিঘা আয়তনের একটি পুকুরটি সংস্কার করা হয়।

 সেইসঙ্গে পুকুর সংস্কারের মাটি পাশের ফেরদৌস আলমের মালিকানাধীন কৃষি জমির মধ্যে স্তুপ করে রাখা হয়। শনিবার বিকেল ওই জমির পাশে স্থানীয় দুই শিশু শিফাত (১২) ও আব্দুল বারী (৯) খেলাধুলা করছিল।

একপর্যায়ে মূর্তিটি দেখতে পেয়ে বাবা মাকে জানান। তারা গ্রামের লোকজনকে জানালে দ্রæত তারা ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে কষ্টিপাথরের মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা শাহেব আলী, ইব্রাহিম হোসেন বলেন, মাটির স্তুপের মধ্যে মূর্তিটি ঢাকা পড়ে। তবে বিগত দুইদিনের বৃষ্টিতে সেটি বেড়িয়ে পড়ে। প্রথমে দুই শিশু দেখে তাদের খবর দেয়।

 এরপর থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ এসে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান। মূর্তিটির ওজন দশ কেজি নয়শ’ গ্রাম। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকারও বেশি বলে জানান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্য পেয়েই ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি লম্বায় প্রায় দেড় ফুট। খুবই সুন্দর মূর্তিটি।

 এটি পুরোপুরি অক্ষত রয়েছে। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০১ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে