নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৬ নভেম্বর বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি উদ্যান চত্বরে এসে শেষ। র‌্যালিতে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক সাহেলা আক্তার, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেবুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসহ মাহমুদুল হাসান, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা ব্র্যান্ডিং এর সদস্য, উদ্যোক্তা, স্কাউটস, বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে ফিতা ও ফেস্টুন-বেলুন উড়িয়ে ডিসি উদ্যানে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী কমিশনার তনিমা আফ্রাদ এর সঞ্চালনায় বিজয় মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। বক্তব্য শেষে পরে অতিথিগণ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। উদ্ভাবনী মেলায় কৃষি, প্রাণিসম্পদ, স্বাস্থ্য, ভূমি, শিক্ষা, যুব উন্নয়ন, পল্লী বিদ্যুৎ, দুর্যোগ ব্যবস্থাপনা, এলজিইডি, ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ, সমাজসেবা, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য প্রকৌশল, মৎস্য, সমবায়, পরিসংখ্যান, খাদ্য, একটি বাড়ি একটি খামার, মহিলা বিষয়ক অধিদপ্তর, নির্বাচন কমিশন, শেরপুর প্রেসক্লাব, পল্লী সঞ্চয় ব্যাংক অংশগ্রহণ করেন ও ডিজিটাল সেবা এবং সরকারের বিভিন্ন ডিজিটাল উন্নয়নের চিত্র প্রদর্শন করা হয়। 

Tag
আরও খবর