নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শেরপুর জেলা শহরের ব্যস্ততম এলাকা রঘুনাথ বাজার থানার মোড় থেকে ১৩ নভেম্বর রোববার সকাল সাড়ে ৮টার দিকে ৪ কেজি গাঁজাসহ আল আমিন (২৭) ও রবিউল আউয়াল (২০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। মাদক কারবারি দ্বয় হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখউড়া উপজেলার কলেজপাড়া মহল্লার বাসিন্দা রিপন মিয়ার ছেলে আল আমিন ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চর পুমবাইল গ্রামের বাসিন্দা ওবায়দুল্লার ছেলে রবিউল আউয়াল বাপ্পী। এক গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড়ে রোববার সকালে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ আল আমিন ও তার সহযোগি রবিউল আউয়াল বাপ্পীকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়। ওই দুই মাদক কারবারি এক স্বীকারোক্তিতে জানিয়েছে তারা আন্তঃজেলা মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছিল। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


Tag
আরও খবর