নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘আইন মেনে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ২২ অক্টোবর শনিবার সকাল ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শেরপুর সার্কেল ও শেরপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এক বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসক সাহেলা আক্তার ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম’র নেতৃত্বে ও বিভিন্ন যানবাহনের চালক শ্রমিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, শেরপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আব্দুর রাজ্জাক খাঁন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ সহকারি পরিচালক মো. আনোয়ারুল কিবরিয়া। এসময় বক্তারা বলেন, সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিবছর সড়ক দুর্ঘটনায় আশংকাজনক হারে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। এর থেকে পরিত্রাণ পেতে যানবাহনের চালকদের আরো সচেতন হতে হবে। প্রতিবছর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপযাপন করলেই হবে না। বছরে অন্তত ৩/৪ বার করে বিআরটিএ, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন যানবাহনের চালক এবং হেলপারদের সচেতনতামূলক সভা সেমিনারের আওতায় আনতে হবে এবং প্রশিক্ষণ দিতে হবে। তবেই সড়ক দুর্ঘটনায় এবং প্রাণহানির সংখ্যা অনেকটাই কমানো সম্ভব হতে পারে। এছাড়াও বক্তব্য রাখেন শেরপুর জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কার্ভাড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, শেরপুর জেলা সড়ক পরিবহন চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সজিবুল আলম সজিব, সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন প্রমুখ। 

Tag
আরও খবর