নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বেনাপোলে ধানের শীষের প্রার্থী তৃপ্তির উঠান বৈঠকে জনতার ঢল

বেনাপোলে ধানের শীষের প্রার্থী তৃপ্তির উঠান বৈঠকে জনতার ঢল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৮৫ (শার্শা) ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বেনাপোল পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৌর বলফিল্ড মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে জনসভা স্থলে উপস্থিত হয় নেতাকর্মীরা। এসময় উঠান বৈঠকটি রুপ নেয় জনসমুদ্রে।মাঠে তরুণ ও নারী ভোটারের উপস্থিতি ছিলো লক্ষণীয়। বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মফিকুল হাসান তৃপ্তি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহসিন কবির। প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি তার বক্তব্যে বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ, আর আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে বেনাপোলে রাস্তাঘাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করব। বেকারত্ব দূরীকরুন করব, শিক্ষিত যুবকদের চাকরির সুব্যবস্থা করব, এবং সুশাসন প্রতিষ্ঠিত করব।বেনাপোল স্থলবন্দরটি কে আধুনিকায়ন করব। উঠান বৈঠকে আরো অতিথি উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যুগ্ম সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাদ আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান নেদা, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদ হোসেনসহ বিএনিপ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উঠান বৈঠক শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহসিন কবির।
আরও খবর
শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে






যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৭ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে


শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক

২৯ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে