নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শার্শার কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক

শার্শার কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির পক্ষে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) কায়বা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড (কোটা, ধান্যতাড়া) গ্রামে এ লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর আব্দুল খালেক হাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও নারী ভোটারা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি তার বক্তব্যে বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, আর আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এই এলাকায় রাস্তাঘাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করবো। রুদ্রপুর ও মাখলার বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো, চাষীদের মুখে হাসি ফোটাবো। বিশেষ করে এই এলাকায় একটি কোরআন শিক্ষার প্রতিষ্ঠান বানাবো। জামায়াত ইসলামী দলের উদ্দেশ্যে করে তিনি বলেন, মা বোনেরা আপনারা বিভ্রান্ত হবেন না, আমরা জানি একটি রাজনৈতিক দল আপনাদের কাছে গিয়ে বেহেস্তের টিকিট বিক্রি করছে, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। বেহেস্তের টিকিট একমাত্র মহান আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না, তাই আপনারা তাদের কথায় বিভ্রান্ত হবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষে ভোট দিবেন। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান। আরো উপস্থিত ছিলেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম,সহসভাপতি মোনায়েম হোসেন, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সর্দার, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ মিলন, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন বাপ্পীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আরও খবর
শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে






যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৭ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে


শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক

২৯ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে