নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বেনাপোল সীমান্তে ভারতীয় বিএসএফ'র গুলিতে চোরাকারবারী আহত

বেনাপোল সীমান্তে ভারতীয় বিএসএফ'র গুলিতে চোরাকারবারী আহত


 যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে  ভারত থেকে চোরাই পথে গরু আনার সময় বিএসএফ'র ছোড়া গুলিতে আমজেদ আলী (৩৫) নামে ব্যাক্তি আহত হয়েছে। রোববার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত আমজেদ আলী বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের মৃত সুকচাদ আলীর ছেলে।


আহতের ভাই আমের আলী জানান, রোববার রাতে পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে গরু নিয়ে আসার সময় ভারতীয় সীমন্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে আমার ভাই আমজেদ আলীর বাম পায়ে গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় তিনি পালিয়ে বাড়িতে গেলে বাড়ির লোকজন তাকে রাত ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত আমজেদ আলী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তবে এ বিষয়ে হাসপাতালে ভর্তি আমজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।  


খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশীদ আলম বলেন, বিএসএফ এর গুলিতে এক ব্যাক্তি আহত বলে শুনেছি। আমি খোঁজ খবর নিয়েছি, আমার ৯ কিলোমিটার এরিয়ার মধ্যে কোন স্থানে এ ঘটনা ঘটেছে সেই জায়গাটি আমরা খুঁজে বের করতে পারছি না। 

তিনি আরও বলেন, গতকাল রাতে বিজিবির যে সকল সদস্যরা টহলরত ছিলো, তারাও জানিয়েছে যে তারা কোন গোলাগুলির শব্দ শুনতে পাননি। আহতের বাড়ির এলাকায় আমি লোক পাঠিয়েছিলাম, তারা কেউ বাড়িতে নেই,  এলাকার লেকজন বললো আহত হয়েছে। কিন্তু কিভাবে আহত হয়েছে বা ঘটনাটি কোথায় ঘটেছে তারাও বলতে পারছেন না। আহত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করলে আমরা বিস্তারিত জানতে পারবো। 

আরও খবর





যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৭ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে


শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক

২৯ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে