নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোরের কোতয়ালীর চাঞ্চল্যকর জসিম হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন, আলামত উদ্ধারসহ গ্রেফতার ০২।

যশোরের কোতয়ালীর চাঞ্চল্যকর জসিম হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন, আলামত উদ্ধারসহ গ্রেফতার ০২।


ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ও গ্রেফতার অভিযানঃ গত ইং- ২৬/০৬/২৩ তারিখ ডিসিস্ট জনৈক জসিম উদ্দিন  মনিরামপুর থানাধীন মনিরামপুর বাজারে "ভাই ভাই গোল্ডেন ফিস" মাছের আড়ৎ এর ম্যানেজারের কাজ  কর্ম শেষ করে ব্যাক্তিগত প্রয়োজনে সন্ধ্যা অনুমান ০৬:৫০ ঘটিকার সময় মনিরামপুর হতে কোতয়ালী মডেল থানার উদ্দেশ্যে রওয়ানা হয়ে একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭:১৫ ঘটিকার সময় যশোর শহরস্থ ব্যাটারী পট্টি নামক স্থানে ফোনের মাধ্যমে একজন অজ্ঞাতনামা মেয়েকে ডাকিয়া তাহাকে বিভিন্ন ফলমূল কিনে দিয়ে মনিরামপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭:৪০ ঘটিকার সময় মামলার ঘটনাস্থল যশোর কোতয়ালী মডেল থানাধীন নীলগঞ্জ তাঁতীপাড়াস্থ যশোর-খুলনা গামী মহাসড়ক সংলগ্ন কোল্ড স্টোরেজ মোড় সাব্বির ফ্লাওয়ার মিলের বিপরীত দিকে পাঁকা রাস্তার উপর পৌঁছাইলে অজ্ঞাতনামা ০৩জন আসামী হিরো হাংক মোটরসাইকেল নিয়া ডিসিস্টের মোটরসাইকেলের গতিরোধ করে, মোটরসাইকেল হতে নামাইয়া চাকু দ্বারা এলোপাতাড়ি কুপাইয়া রক্তাক্ত জখম করে। পরবর্তী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল যশোরে চিকিৎসার জন্যে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডিসিস্টের বাবার এজাহারের প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানার মামলা নং-১০২, তাং-২৭/০৬/২৩ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি কোতয়ালী মডেল থানার এসআই(নিঃ) শরীফ আল মামুন তদন্ত করছেন। 


ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্বাবধানে ডিবির এলআইসি টিমের এসআই(নিঃ) মোঃ নূর ইসলাম, এসআই(নিঃ) রাজেশ কুমার দাস, কং/১০০০ মোঃ আব্দুল বাতেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) শরীফ আল মামুনগণের সমন্বয়ে গঠিত চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করেন এবং ৩০/০৬/২৩ তারিখ রাত ০১:১০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন বারান্দি মোল্লাপাড়া কবরস্থান এলাকা হতে আসামী (১) নাসির হোসেন কে গ্রেফতার করেন এবং তার তথ্য মতে একই তারিখ রাত ০২:৩৫ ঘটিকায় বেজপাড়া তালতলা এলাকা হতে (২) জাহিদ @ ডুবারদের গ্রেফতার করেন। আসামীদের দখল হতে হত্যা কাজে ব্যবহৃত ০২টা চাকু, হত্যা কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ০১টা মোবাইল সেট উদ্ধারপূর্বক জব্দ করেন।


আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনায় জড়িত পলাতক আসামী ইব্রাহিমের খালা আনোয়ারা বেগম আনু এর সাথে ডিসিস্ট জসিম এর পরকীয়া প্রেম ছিল এবং ৪০ হাজার টাকা চুক্তিতে আসামীরা এই হত্যাকান্ড সংঘটিত করে। 


আসামীর তথ্যঃ

(১) নাসির হোসেন (৩০), পিতা- লাল মিয়া, সাং- বারান্দী মোল্লাপাড়া, (২) জাহিদ @ ডুবার (২৩), পিতা- আশরাফ আলী, সাং- বেজপাড়া আনছার ক্যাম্প, উভয়থানা- কোতয়ালী, জেলা- যশোর।


 উদ্ধারকৃত আলামতঃ

(১) হত্যা কাজে ব্যবহৃত চাকু ০২টা।

(২) হত্যা কাজে ব্যবহৃত মোটরসাইকেল ০১টা।

(৩) মোবাইল সেট ০১টা।


"বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,

সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ"

আরও খবর
শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে






যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৭ দিন ১৭ ঘন্টা ১৮ মিনিট আগে


শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক

২৯ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে