নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বেনাপোলে হেলে পড়েছে ৫ তলা ভবন,ঝুঁকিপূর্ন হওয়ায় দ্রুত অপসারণের দাবী স্থানীয়দের

বেনাপোলে হেলে পড়েছে ৫ তলা ভবন,ঝুঁকিপূর্ন হওয়ায় দ্রুত অপসারণের দাবী স্থানীয়দের


 বেনাপোল বাজারে ৫ তলা একটি  ভবনের বিভিন্ন অংশে ফাটল ও ভবন হেলে পড়ায় ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে ঝুঁকিপূর্ণ ভবনটি অতিদ্রুত অপসারণ করতে বেনাপোল পৌরসভায় লিখিত ভাবে আবেদন জানিয়েছেন ভবনের আশেপাশে বসবাসকারী ও স্থানীয়রা। 


সরেজমিনে তথ্য অনুসন্ধানে দেখা যায়, ১৯৯৬ সালে মৃত আলহাজ্ব হাজী আব্দুল গণি ভবনটি নির্মান করেন।  মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে উক্ত ভবনটিতে তাহার সন্তানরা বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি মাথা হেলে পড়েছে।


দৃশ্যমান এসব চিত্র দেখেই বুঝা যায় ভবনটি যে কোন মুহূর্তে হেলে পড়তে পারে বা ধ্বসে পড়তে পারে। বিষয়টি ভবনের মালিক পক্ষ তেমন ভাবে আমলে না নিলেও জীবনের ঝুঁকি থাকায় ভবন টি অপসারণ করতে পৌরসভার দারস্থ হন স্থানীয়রা।


স্থানীয়রা জানান, ভবনটি হেলে পড়া সহ বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। যে কোন মুহূর্তে ভেঙে পড়ে অনেকের প্রাণহানী ঘটতে পারে। ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় অতিদ্রুত এটা অপসারণ করা দরকার। তা না হলে অনেক জান মালের ক্ষতি হতে পারে। 


মৃত আলহাজ্ব হাজী আব্দুল গণির ছেলে  আমিনুর রহমান বলেন, অনেকে বলছে ভবনটি ঝুঁকিপূর্ণ কিন্তু আমার কাছে সেটা মনে হচ্ছে না। পৌরসভা থেকে কোন নোটিশ এখনো পাইনি। তবে কর্তৃপক্ষ যদি মনে করে ভবনটি ঝুঁকিপূর্ণ এবং যদি আইনি নোটিশ দেন তাহলে আমরা এটি অপসারণ করার জন্য চেষ্টা করবো। 


বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, ওই ভবনের আশে পাশের লোকজন ভবনটি ঝুঁকিপূর্ণ দাবী করে এলাকাবাসীর সমন্বয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। ভবনটি সরেজমিনে পরিদর্শন করেছি। ভবনটি হেলে গিয়ে এবং বিভিন্ন জায়গায় ফাটল ধরে চরম ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। 


আমরা ভবনে বসবাসকারী সকলকে ভবনটি খালি করার পাশাপাশি দ্রুত  অপসারণ করার জন্য পরামর্শ প্রদান করেছি। ভবনটির বর্তমান অবস্থা খুবই শোচনীয়। এটি দ্রুত অপসারণ করা না হলে ভবনের লোকজন সহ স্থানীয়দের জীবনের ঝুঁকি রয়েছে। এ বিষয়ে ভবন মালিক কে একটি চুড়ান্ত নোটিশ প্রদান করা হবে।

আরও খবর





যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৭ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে


শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক

২৯ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে