নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সারিয়াকান্দিতে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ আটক ০৫

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের আলাদা দুই অভিযানে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ পূর্বক সর্বমোট ০৫ জনকে আটক করা হয়েছে। 


সারিয়াকান্দি থানা সূত্র জানায়, ৩১ মার্চ দিবাগত রাতে সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত দুপুর ০১.১৫ ঘটিকায় সারিয়াকান্দি থানাধীন টিওরপাড়া গ্রামস্থ মৃত আজিজ মোল্লার ছেলে জনৈক আলমগীর এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে সোনাতলা থানাধীন শিহিপুর সরকার পাড়ার মৃত আব্দুল হাকিম ও তহমিনা দম্পতির ছেলে আসামী রাসেল মাহমুদ (৪২) কে ৭০০ (সাতশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে সারিয়াকান্দি থানা পুলিশের একটি চৌকস দল।
অন্যদিকে ০১লা এপ্রিল ভোর রাত ০৩.২০ ঘটিকায় সারিয়াকান্দি থানাধীন উত্তর হাটবাড়ী চর গ্রামস্থ এনামুল হক এর বসত ঘরের বারান্দা হতে সারিয়াকান্দির উত্তর হাটবাড়ি চরের কাঙ্গাল শেখ ও জয়তন নেছা দম্পতির ছেলে আসামী এনামুল হক (৩৫) এবং সিরাজুল ইসলাম (৪৮) কে ৩.৫ (সাড়ে তিন কেজি) গাঁজাসহ গ্রেফতার করা হয়।
সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম জানান, মাদক বিরোধী অভিযান চলাকালে শরিয়তপুরের নরিয়া থানাধীন জয়নাল আবেদীনের ছেলে রিমান্ডের আসামী আরিফুল ইসলাম ওরফে জয় (৩০) কে আটক করা হয়। জয় বর্তমানে মান্ডা (মানিকনগর হিরু মিয়া গলি), থানা-মুগদা, জেলা-ঢাকা মহানগর এ বসবাস করতো। একই সাথে সারিয়াকান্দি থানার টিওরপাড়া এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে ওয়ারেন্টের আসামী শাফিন মন্ডল ওরফে শাফিন মিয়া (৪২) কে আটক করা হয়েছে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। জনস্বার্থে ওনযুব সমাজকে মাদকের ভয়ঙ্কর থাবা থেকে বাঁচাতে এমন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর