নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সারিয়াকান্দিতে সাড়াশি অভিযান, ২ নারী সহ ২৭ জন আটক

বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের সাড়াশি অভিযানে দুই নারী সহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্র জানায়, ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন মহিলা সহ গ্রেফতারী পরোয়ানার আসামী, বার্মিজ চাকু সহ ১ জন, ৪ বোতল বিদেশি  মদ সহ ১ জন, ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন,  ৩৭০ গ্রাম গাঁজা সহ ৫ জন, ১ গ্রাম হেরোইন সহ ১ জন,  মাদক সেবনরত অবস্থায় ৫ জন, জুয়ার আসর হতে ৪ জন এবং পূর্বের মামলার তদন্ত প্রাপ্ত ২ জন সহ মোট ২৭ জনকে আটক করা হয়েছে।


সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, আটককৃতদের হেফাজত হতে ০১টি বার্মিজ চাকু, ০১ (এক) গ্রাম মাদকদ্রব্য হেরোইন, ৩৭০(তিনশত সত্তর)গ্রাম গাঁজা, ৫০(পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল, ০৪ বোতল বিদেশী মদ ও জুয়া খেলার সরঞ্জামাদীসহ নগদ ৬১০/-টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ৩৬,৬০০/-(ছত্রিশ হাজার ছয়শত) টাকা উদ্ধার করা হয়েছে।


সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম জানান, বিভিন্ন অভিযানে ২৭ জনকে আটক করা হয়েছে। এ অভিযান সর্বদা অব্যাহত থাকবে। সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও জুয়া আইনে মোট ০৯টি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ০৪ জন আসামী, পূর্বের নিয়মিত চুরি মামলার তদন্তে প্রাপ্ত ০২ জন আসামী ও গ্রেফতারী পরোয়ানামূলে ০১ জন আসামীকে গ্রেফতার বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। তিনি আরও জানান, সারিয়াকান্দি থানা এলাকা সুরক্ষিত রাখতে সারিয়াকান্দি বাজারসহ মেইন রোডের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সর্বমোট ১৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সারিয়াকান্দি থানা থেকেই তদারকি করা হচ্ছে। এর ফলে খুব সহজে অপরাধীদের সনাক্ত করা সম্ভব হবে।

আরও খবর