নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ কেজি ইলিশ জব্দ

বগুড়ার সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।
রবিবার দুপুরে উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ মাছ, ৫০ পিস সরকার ঘোষিত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, এক হাজার মিটার কারেন্ট জাল এবং ৫০০শ মিটার ইলিশ জাল জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক সুমন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযান শেষে হযরত মুয়ায বিন আফরা (রাঃ) ক্বওমী মাদ্রাসা ও এতিমখানায় ১৫ কেজি এবং দারুল এহসান হাফিজিয়া ক্বওমী মাদ্রাসায় ৫ কেজি জব্দকৃত ইলিশ মাছ সরবরাহ করা হয়েছে।
এরপর জব্দকৃত নিষিদ্ধ জাল উপজেলার কালিতলা ঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, মা ইলিশ সংরক্ষণ আইন বাস্তবায়ন করতে চলমান ২২ দিনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর) ইলিশ পরিবহন, মজুদ, কেনা-বেচা এবং বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।

Tag
আরও খবর