নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শহিদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের রজত জয়ন্তী অনুষ্ঠিত

বগুড়ার সারিয়াকান্দিতে শহিদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে কেক কর্তন করে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা একেএম আবদুল করিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ফারজানা বেগম, দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সুরুতজ্জামান। দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শহিদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উক্ত অনুষ্ঠানে সভাপতি মুকুল চন্দ্র সূত্রধর তার বক্তব্য বলেন, সুস্থ জীবনযাপনে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিশেষ গুরুত্ব রয়েছে। আজকের শিক্ষার্থীরা আগামীর কর্ণধার। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে স্কুলের পাশাপাশি অভিভাবকদের খুব বেশি সচেতন হওয়া প্রয়োজন। এছাড়াও শুধু উচ্চ শিক্ষা নয়, শিক্ষার গুণগতমান অক্ষুন্ন রেখে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
Tag
আরও খবর