দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

এইচএসসি ফলাফলে সারিয়াকান্দির নিজবলাইল ই এন কলেজে শতভাগ ফেল

উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ই এন কলেজের কেউই পাশ করেনি।
এই কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬ জন পরিক্ষার্থী। ১৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জনই অকৃতকার্য হয়েছে।
এদিকে ১২ জন জিপিএ ৫ এবং ২৪৫ জন পাশ নিয়ে উপজেলায় শীর্ষস্থান দখল করেছে সারিয়াকান্দি কলেজ। ১০ জন জিপিএ ৫ এবং ২১০ জন শিক্ষার্থী পাশ নিয়ে উপজেলায় ২য় স্থানে রয়েছে সারিয়াকান্দি আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বছর এ উপজেলায় ১১ টি কলেজের সর্বমোট ১২৪৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৭০৯ জন এবং জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ৩২ জন। এ উপজেলায় সাধারণ শিক্ষায় পাশের হার শতকরা ৫৭.০৩। এ বছর ৩ টি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সর্বমোট ৪৭ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ৪৩ জন শিক্ষার্থী পাশ করেছে। ৩ জন জিপিএ ৫ সহ উপজেলায় আলিম পরীক্ষায় পাশের হার শতকরা ৯১.৪৮। এছাড়াও ৫ টি কলেজের সর্বমোট ১৬৯ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে ৬ জন জিপিএ ৫ সহ সর্বমোট ১৫৮ জন শিক্ষার্থী পাশ করেছে। এ শাখায় পাশের হার শতকরা ৯৩.৪৯। এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় শতভাগ পাশ এবং ৫ জন জিপিএ ৫ নিয়ে উপজেলায় সেরা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে জামথল সরকারি বি.এম কলেজ।

Tag
আরও খবর