দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সারিয়াকান্দিতে একই দিনে আলাদা দূর্ঘটনায় তিন জনের মৃত্যু

গ্যাস ট্যাবলেট খেয়ে বগুড়া সারিয়াকান্দিতে জনি বেগম (২৬) নামে একজন গৃহবধূ আত্মহত্যা করেছে। জনি বেগম উপজেলার নারচী ইউনিয়নের উত্তর গণকপাড়া গ্রামের খোকন মিয়ার স্ত্রী।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, জনি বেগমের সাথে তার পরিবারের লোকজনের বিবাদ চলমান ছিল। এর জেরে জনি বেগম গত শনিবার বিকালে তার শশুরবাড়ীতে সবার অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে। এরপর সে অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জনি বেগম শনিবার রাতেই মারা যায়।

অপর দিকে, গলায় ফাঁস লেগে ফাহিমা আক্তার (১০) নামে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে ফাহিমা এ ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে বলে নিশ্চিত করেছে তার পরিবার।

ফাহিমা দেবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। সে উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।
পরিবার সূত্র জানায়, গত শনিবার রাত ৯ টায় ফাহিমা রাতের খাবার খেয়ে তার নিজ ঘরে গিয়ে খেলার সময় গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এছাড়াও সারিয়াকান্দি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন সরকারের ছেলে নিরব সরকার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিরঞ্জন সরকার উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র সরকারের ছেলে। নিহত নিরব পাবনা এডওয়ার্ড কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের প্রেম যমুনার ঘাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় নিরব সারিয়াকান্দি কুতুবপুর সড়কে মোটরসাইকেল চালানোর সময় স্লিপ করে সড়কে পরে যায়। এ সময় সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখান থেকে তার শারীরিক অবস্থা গুরুতর বিবেচনায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিরব রাত ১১ টার দিকে মারা যায়।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করা ভিক্টিমের মরদেহ শজিমেকে ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত ভিক্টিমের মরদেহ এবং মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ছাত্রের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর