দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বন্যার্তদের ত্রাণ বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি

“কেউ যদি ত্রাণ বিতরণে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয় তাকে চাকরি থেকে বরখাস্ত করা থেকে শুরু করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে” বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।


৮ জুলাই (সোমবার) সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের হাটবাড়ি চরএলাকায় বন্যায় পানিবন্দী ৩০০ পরিবারের মাঝে চাল ও ১৫০ পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেন বিভাগীয় কমিশনার। 


তিনি সাংবাদিকদের আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়েছেন একটি মানুষও যেন ত্রাণের সঙ্কটে না পড়ে, আশ্রয়হীন না হয়ে থাকে এবং সহায় সম্বলহীন হয়ে না পড়ে। 


বন্যা কবলিত এলাকার একটি লোকও খাবার ছাড়া থাকবে না। সারিয়াকান্দিতে ৪টা বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। এছাড়াও প্রস্তুত আছে শিশুখাদ্য এবং গবাদি পশুর সব খাবার। আমরা জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে চাই। 


পরে তিনি সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং ছাত্রীদের জন্য গার্লস কমফোর্ট জোনের উদ্বোধন করেন।


এরপর তিনি ফুলবাড়ি ইউনিয়নের ডোমকান্দি মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সঙ্গে উঠান বৈঠক ও মতবিনিময় করেন।


সারিয়াকান্দি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।


মতবিনিময় শেষে আশ্রয়ণ প্রকল্পে মসজিদ উদ্বোধন ও ২১৬ মানুষের মাঝে চাল বিতরণ করেন।


এরপর উপজেলা পরিষদের এম্বুলেন্স উদ্বোধন এবং পৌরসভা পরিদর্শন করেন। 


এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান, মেয়র মতিউর রহমান মতি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।

আরও খবর