দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সারিয়াকান্দিতে ভোটের মাঠ থেকে সরে গেলেন দুই চেয়ারম্যান প্রার্থী

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে হতে যাওয়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন ২ জন চেয়ারম্যান পদপ্রার্থী। তাদের একজন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম ও আরেক জন উপজেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ।

শনিবার (০৪ মে) সকাল ১০টায় সারিয়াকান্দি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর তথ্য নিশ্চিত করেন তারা।

উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম বলেন, প্রয়াত জননেতা আব্দুল মান্নান এর হাত ধরে আমার রাজনৈতিক জীবন শুরু। তার প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি এবং আনারস প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেন সজল কে সমর্থন জানাচ্ছি।

উপজেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আশিক আহম্মেদ বলেন, সত্যিকার ভাবে আমি পারিবারিক ও ব্যক্তিগত কারণে সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি আনারস মার্কার প্রার্থী সাখাওয়াত হোসেন সজল কে সমর্থন জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতকর্মীগন কোরবান ফকির, আবু রায়হান বাদশা, সিরাজুল ইসলাম, আবু তাহের, বাবু শেখ ইসের ব্যাপারী,আনছার মন্ডল, তোফা ফকির প্রমুখ।

খোঁজ নিয়ে জানা যায়, দুইজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে গেলেও প্রার্থী রয়েছেন, সাখাওয়াত হোসেন সজল, বর্তমান উপজেলা চেয়্যারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান আলী। 

Tag
আরও খবর