দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাবার স্বপ্ন ও উন্নয়নের অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে চাই - সজল

বাবার দেখানো পথ ধরে তার আদর্শেই জনসেবা করতে বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন সাংসদ পুত্র মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল।
২৯ এপ্রিল (সোমবার) সকালে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন (আনারস) প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সজল।
তিনি বলেন, আমার বাবা সারাজীবন মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। কিভাবে মানুষের ভাগ্যের উন্নয়ন, এলাকার উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত মানুষের পাশে থেকে সেবা করে গেছেন। আমার বাবার স্বপ্ন ছিল সারিয়াকান্দি উপজেলাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা। বাবার সেই স্বপ্ন ও উন্নয়নের অসম্পূর্ণ কাজ সস্পূর্ণ করে বাবার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।
তিনি আরও বলেন, ‘আমার বাবা দল ও গণমানুষের জন্য জীবনের বেশির ভাগ সময় ব্যয় করেছেন। তার আদর্শ ধরে মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করতে চাই। এ ছাড়া স্বাস্থ্য ও শিক্ষাসহ এলাকার মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ করতে চাই।
উল্লেখ্য, সাখাওয়াত হোসেন সজল বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রয়াত আব্দুল মান্নান এমপি এবং বর্তমান বগুড়া-০১ আসনের সাংসদ সাহাদারা মান্নান এমপি'র ছেলে।
উক্ত মতবিনিময় সভায় প্রেসক্লাবের আহ্বায়ক আমিনুল ইসলাম হিরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুনজু, প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক সাংবাদিক আব্দুল লতিফ, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহাদত জামান।
এসময় চালুয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শওকত আলী, কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখুসহ সারিয়াকান্দি প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর