দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ০৪ জনের কারাদণ্ড

বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৪ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২৭মার্চ (বুধবার) দুপুর ১২.৩০ ঘটিকায় থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক। মোবাইল কোর্ট পরিচালনাকালে সারিয়াকান্দি উপজেলার জামথল ঘাটে অবস্থিত যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে  ঘটনাস্থল থেকে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার আগলাচর গ্রামের নুরুল ইসলামের ছেলে বাকিউল্লা (২২), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মৃতঃ আসমান আলীর ছেলে দুলু মিয়া (২৮), দেওয়ানগঞ্জ উপজেলার ঢোপাদেওয়ান গ্রামের ওসমান আলীর ছেলে ফুলমিয়া ও একই উপজেলার মৃতঃ শাহ আলমের ছেলে আমজাদ হোসেন (২৬) কে আটক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক জানান, আটককৃতদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মামলায় রুজু করে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভবিষ্যতেও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি বাড়ানো হবে এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

Tag
আরও খবর