দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়ায় নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন ডিসি

বগুড়ার সারিয়াকান্দিতে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
৪ জুলাই (মঙ্গলবার) দুপুর ১.৩০ মিনিটে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের শিমুলতাইড় ও মানিকদাইড় এবং কাজলা ইউনিয়নের চরঘাঘুয়াতে  নদীভাঙ্গন কবলিত এলাকাসমূহ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে শিমুলতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদীভাঙ্গন রোধে  ব্যবস্থা গ্রহণ সহ ওই এলাকায় বসবাসরত জনগণকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া'র নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন।
নদীভাঙ্গন রোধে ইতোমধ্যে যেসকল ব্যবস্থা নেয়া হয়েছে সেগুলি পর্যালোচনা করা হয় এবং যে সকল পয়েন্টগুলো ঝুঁকির মধ্যে রয়েছে সেসব স্থানে জিও ব্যাগ ফেলে নদীভাঙ্গন রোধ করার ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। পরিদর্শন শেষে কালিতলা টি-বাঁধে রাস্তার পাশে একটি আমলকী গাছের চারাও রোপন করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
চর পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া'র নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া'র অন্যান্য কর্মকর্তা, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) শাহিনুর বেগম, উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবির সহ অন্যান্য কর্মকর্তা, চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা প্রমুখ।

আরও খবর