দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সারিয়াকান্দিতে ছেলের লাঠির আঘাতে মা নিহত

বগুড়া সারিয়াকান্দিতে ছেলের লাঠির আঘাতে কাজলী বেগম ওরফে ময়না বেগম (৭০) নামে একজন নিহত হয়েছে। নিহত ময়না বেগম উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর গ্রামের মৃত সিদ্দিক প্রাং এর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ময়নার ছোট ছেলে মোমিন মিয়া (৪২) তার মেয়ে কে শাসন করার উদ্দেশ্যে লাঠি হাতে নিয়ে তাড়া করার পর নাতনিকে বাঁচাতে ময়না বেগম এগিয়ে আসলে মোমিন তার হাতে থাকা লাঠি দ্বারা ময়না বেগমকে মাথায় আঘাত করে। ফলে ঘটনাস্থলেই ময়না গুরুতর আহত হয়। স্থানীয়রা ময়নাকে উদ্ধার করে কুতুবপুর বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক ময়নার মাথায় ৭টি সেলাই দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করে। শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় ময়না শুক্রবার সকাল ১১টায় মারা যান।
সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম জানান, নিহতের পরিবার তথ্য গোপন রেখে অন্যত্র লাশ দাফনের চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর ইউনিয়নের শোলারতাইড় থেকে নিহত ময়না বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। ৩০২ ধারায় মামলা প্রক্রিয়া শেষে লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেকে প্রেরণ করা হবে।

আরও খবর