নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ায় স্বপ্নপূরণ স্কুলে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালা

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ায় জেলার প্রত্যন্ত অঞ্চলের 

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি) - এর সহযোগিতায় স্বপ্নপূরণ স্কুল শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (৬ জুলাই) বগুড়ায় রোচার্স রেস্টুরেন্টে দুইদিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মমিন, জার্নাল বিডি প্রকাশক পরিমল প্রসাদ রাজ, নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী। স্বপ্নপূরণ স্কুলে পরিচালক মিজানুর রহমানের  সার্বিক ব্যবস্থাপনায় রাবেয়া খাতুন সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ব্র্যাক লার্নিং ম্যানেজার হাদীউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষার মাস্টার ট্রেইনার (গণিত) আতিকুল ইসলাম, মাস্টার ট্রেইনার (ইংরেজি) তানভীর আহম্মেদ, মাস্টার ট্রেইনার (বাংলা) আকরামুল ইসলাম সাগর প্রমুখ।

উল্লেখ্য- স্বপ্নপূরণ স্কুল বগুড়া জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ১৮টি শাখা স্কুল মাধ্যমে প্রায় ১২'শ সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৪ (SDG-4) কে সামনে রেখে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ও স্থায়ী পরিবর্তনের লক্ষ্যে আইআইডির ক্ষুদ্র অনুদান (IID Microgrant) উদ্যোগের সহযোগিতায় স্বপ্নপূরণ স্কুলে ৬ মাস ব্যাপী কর্মসূচীর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে স্বপ্নপূরণ স্কুলের ২২ জন শিক্ষিকাদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে জেন্ডার-সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ, চাইল্ড সেইফ গার্ডিং ও আধুনিক শিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ 

বাস্তবায়ন হলে পাঠদানে টেকসই দক্ষতা বৃদ্ধির পাবে এবং শ্রেণিকক্ষে শিশুদের ভীতহীন ও আনন্দদায়ক শিখন পরিবেশ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রশিক্ষণার্থীরা।

Tag
আরও খবর