নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকুপায় দূর্গা প্রতিমা ভাঙচুর, আটক ১, প্রতিমা সংস্কারের সমস্ত অর্থ প্রদানের আশ্বাস অ্যাাটর্নি জেনারেল আসাদুজ্জামানের। খুলনা রেঞ্জ ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন

ঝিনাইদহের শৈলকুপায় দূর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ১৪নং ফুলহরী ইউনিয়নের বিশ^াস পাড়া হরিতলা পূজা মন্ডপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত ফুলহরী গ্রামের মনজের হোসেন(৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। মনজের হোসেন ফুলহরী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য রুহুল ইসলামের আপন চাচা। প্রতিমা ভাঙচুরের ঘটনায় খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক(পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লক্ষী, গণেষ সহ ৮টি প্রতীমার মাথা ও হাত ভেঙে পাশের ডোবায় ফেলে রাখা হয়। আটক ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তা উদ্ধার করে। প্রতিমা সংস্কারের সমস্ত অর্থ প্রদানের আশ^াস দেন অ্যাাটর্নি জেনারেল আসাদুজ্জামান। ফুলহরী হরিতলা মন্দীর কমিটির সাধারন সম্পাদক তাপস বিশ^াস বলেন, তাদের দূর্গা মন্দীরে রাত ৪টা পর্যন্ত সেচ্ছাসেবক দল পাহাড়া দেয়। ফজরের আজানের একটু আগে তারা বাড়ি ফেরে। এ সুযোগে মঙ্গলবার ভোরে প্রতীমা ভাঙচুরের ঘটনা ঘটে। মন্দীরটি সিসি ক্যামেড়ারা আওতাধীন। সকালে তারা যখন ঘটনাটি জানতে পারেন তখন সিসিটিভির ফুটেজে দেখা যায় তাদের গ্রামের মনজের হোসেন নামের এক ব্যক্তি একে একে ৮টি মূর্তীর মাথা ও হাত ভেঙে এক যায়গায় রাখছেন। এ ঘটনা সাথে সাথে পুলিশকে জানালে তারা মনজের হোসেনকে আটক করেন। তার সাথে আরো কোন ব্যক্তি জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ। প্রতিমা ভাঙচুরের ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, তারা ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করেছেন। সিসিটিভির ফুটেজ দেখে মনজের হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে প্রাথমিক ভাবে ঘটনার দায়ভার স্বীকার করেছে ও এর সাথে আরো এক ব্যক্তি জড়িত আছে বলে জানিয়েছেন। শৈলকুপায় দূর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দীর পরিদর্শন করে খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেন, রাষ্ট্রের কর্মচারী হিসাবে, এদেশের সাধারন নাগরিক হিসাবে, অসাম্প্রদায়ীক একজন ব্যক্তি হিসাবে এ কাজটি অত্যন্ত ন্যাক্কারজনক বলে তিনি মনে করেন। খুলনা রেঞ্জ না দেশের প্রতিটা মন্দীরকে তারা সমান ভাবে গুরুত্ব দিয়ে থাকেন। তিনি জানান ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভির আলোকে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সমস্ত তথ্য তারা যাচাই বাছাই করে এর সাথে কারা ইন্ধনদাতা তাদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে জানান।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে